আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএল শুরু আগে যেন ধোঁয়াশা কাটছে না কেকেআর (KKR) শিবিরে। একের পর এক খেলোয়াড়ের চোট নিয়ে জর্জরিত নাইট রাইডার্স দল। আর মাত্র বাঁকি রয়েছে হাতে গোনা কয়েকটা দিন। প্রথমেই কেকেআর তাদের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) হারিয়েছে। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের তাগিদে আইপিএল থেকে ব্যান করা হয়েছে তাঁকে। মুস্তাফিজুর না থাকায় তুলনামূলক সমস্যায় পড়বে দল। যদিও, বদলি হিসাবে জিম্বাবুয়ের ব্লেজিং মুজারবানিকে শামিল করেছে কেকেআর। অন্যদিকে বিশ্বকাপ চলার মাঝেই চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার মাতিসা পথিরানা। তিনি আইপিএলে উপালব্ধ থাকবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
IPL’এর আগে চোট পেলেন তারকা পেসার

আর এদিকে, চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন দলের তরুণ পেসার হর্ষিত রানা। সূত্রের দাবি, হাঁটুর চোটের কারণে এ বছরের আইপিএলে খেলতে পারবেন না রানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আইপিএল থেকেও সরে দাঁড়াতে হচ্ছে হার্ষিতকে। আসলে, বিশ্বকাপের আগে ভারতের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়েই হাঁটুতে চোট পান তিনি। পরে বিশ্বকাপের দলে তাঁর পরিবর্তে সুযোগ পান মোহাম্মদ সিরাজ। যদিও বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। রানার অনুপস্থিতিতে এখনও কোনও পরিবর্ত খেলোয়াড় ঘোষণা করেনি কলকাতা ফ্র্যাঞ্চাইজি (KKR)। রানা এবারের আইপিএলে অনুপস্থিত থাকলেও স্কোয়াডে থাকা উমরান মালিক, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী এবং আকাশ দীপদের মধ্যে থেকেই পেসার বেছে নেবে ফ্রাঞ্চাইজি।
Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!
IPL থেকে ছিটকে গেলেন হার্ষিত

গতকাল বিসিসিআইয়ের নামান অ্যায়ার্ড অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়া গত বছরের সেরা অভিষেক কারী ভারতীয় খেলোয়াড় হয়েছেন। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তবে, তাকে স্টিকের সাহায্যে হাঁটতে দেখা গিয়েছে। আর এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে হার্ষিত রানাকে ছাড়াই এবার মাঠে নামবে কেকেআর। কলকাতার হয়ে গত কয়েক বছরে মুখ্য ভূমিকা পালন করেছেন রানা। বিশেষ করে ২০২৪ সালের আইপিএলে দলের তৃতীয় শিরোপা জয়ের অভিযানে বড় অবদান ছিল তাঁর। সেই মরশুমে ১৩ ম্যাচে ১৯টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি, ইকোনমি রেট ছিল ৯.০৮। ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই পরে ভারতের হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পান। ২০২৫ সালের আইপিএলেও তিনি ভালো ছন্দ বজায় রাখেন। সেই মরশুমে ১৩ ম্যাচে ১৫টি উইকেট শিকার করেন এই তরুণ পেসার।