বরুণ-নারায়ণের ফর্ম

কেকেআরের জন্য চিন্তার বড় বিষয় বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের ফর্ম। দলের দুই তারকা স্পিনারকে একেবারে একেবারে ছন্দ ছাড়া দেখাচ্ছে। বিশ্বকাপের মঞ্চেও বরুণ চক্রবর্তী কে সহজেই চার ছক্কা হাঁকা ছিলেন ব্যাটসম্যানরা। ইডেনে এক সময়ে স্পিন সহায়ক পিচ লক্ষ্য করা যেত তবে, ক্রিকেটের অগ্রগতি সাথে সাথে ইডেনের পিচ পরিবর্তন হয়ে ব্যাটসম্যান সহায়ক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বরুণের ফর্ম বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতার কাছে। অন্যদিকে সুনীল নারিনও গত মৌসুম থেকে ছন্দ হারিয়েছেন। আইপিএল ব্যাতিত বাঁকি লিগেও সেভাবে প্রভাব দেখাতে পারছেন না তিনি। প্রথম ম্যাচেও তাকে বেরঙীন দেখিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ দলে একেরপর এক পাওয়ার হিটাররা রয়েছেন, পাশাপশি দলে স্পিন আক্রমনকে খেলার জন্য ভারতীয় ও বিদেশি দুই ধরনের স্পেশালিস্ট ব্যাটসম্যানরা রয়েছেন। যে কারণে বরুণ ও নারায়ণের পক্ষে বেশ কঠিন হবে।