TOP 3: SRH'এর বিরুদ্ধে জিততে এই ৩ বিষয়ের উপর KKR'এর নজর দেওয়া উচিত !! 1

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬ উইকেটে পরাস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) দল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে নাইট রাইডার্সকে একেবারে নাস্তানাবুদ করে দেয় মুম্বাই পল্টন। ২০১২ সালের পর প্রথম বারের জন্য সিজিন ওপেনার জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চাইবে কলকাতা নাইট রাইডার্স দল। প্রথম ম্যাচে নাইটদের খাতায় পর্যাপ্ত স্কোর থাকা সত্ত্বেও তারা তা আটকাতে ব্যর্থ হয়। যে কারণে সিজিনের প্রথম ম্যাচেই হারতে হয়েছে দলকে।

পেস আক্রমণে সামঞ্জস্য

Kkr
KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স দল এবারের আইপিএলে চোটগত সমস্যায় ভুগছে। বিশেষ করে হার্ষিত রানা, আকাশ দীপ এবং মাতিসা পথিরানাদের মতন বোলাররা চোটের কারণে বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে দলের পেস বোলিং একেবারে দুর্বল হয়ে পড়েছে। তবে কেকেআরের কাছে বিকল্প বোলাররা রয়েছে। প্রথম ম্যাচে বিদেশি পেসার ব্লেজিং মুজারবানিকে খেলিয়েছিল নাইট দল, তবে বল হাতে তাকে ছন্দ হারাতে দেখা যায়। ৩ ওভারে ৩৪ রান দিয়ে ফেলেন তিনি, তাছাড়া বেশিরভাগ বল তিনি মাঝ মাঠেই ফেলে দিয়েছিলেন যেগুলোতে মুম্বইয়ের ব্যাটসম্যানরা বড় রান পেয়েছে। তাছাড়া, বাঁকি দুই পেসার বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগী সেভাবে ছন্দ দেখাতে পারেননি, যে কারণে পেস আক্রমণে দলে পরিবর্তন আবশ্যক। কলকাতার গতিসম্পন্ন উইকেটে উমরান মালিকের পেস আক্রমণের ভরসা হয়ে উঠতে পারে।

Read More: শিরোনাম হতে গিয়ে খবর হয়ে গেলেন নাসিম শাহ, মুখ্যমন্ত্রীকে নিয়ে কমেন্ট করে হারালেন সর্বস্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *