কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং পাঞ্জাব কিংসের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। আর ম্যাচটি ভেস্তে যেতে লাভবান হয়েছে পাঞ্জাব কিংস। দলটি পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও তাদের খাতা খুলেছে। অষ্টম স্থানে উঠে এসেছে তারা। নাইট রাইডার্সের পারফরম্যান্স এই মৌসুমে খুব একটা ভালো নয়। ব্যাটসম্যান রান বানালে বোলাররা ফ্লপ আবার বোলাররা ভালো করলে ব্যাটসম্যানরা ফ্লপ। সব কিছু নিয়ে গতকাল কিং খান শাহরুখ খানকে দলের সিইও ভেনকি মাইসোরের ক্লাস নিতে দেখতে পাওয়া গিয়েছিল।
ভেঙ্কি মাইসোরের উপর ক্ষুব্ধ শাহরুখ খান

প্রসঙ্গত, শাহরুখ খানও পঞ্জাব ও কেকেআরের মধ্যের ম্যাচটিতে উপস্থিত ছিলেন। যদিও ম্যাচটি শেষ হয়নি, দলের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ আলোচনার ছবি ভাইরাল হয়ে যায়, যা সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। এই মরসুমে KKR-এর দল নির্বাচনে বেশ কিছু প্রশ্ন উঠেছে। বিশেষ করে বড় অঙ্কের টাকা খরচ করে কিছু খেলোয়াড়কে দলে নেওয়া হলেও, তারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। আর সে কারণেই দলের ভারসাম্যপূর্ণ একাদশ গড়ে উঠছে না।
তবে, এমন ঘটনা প্রথম বার নয়, আগেও মোটা অংকের টাকা খরচ করে প্লেয়ার কিনে কেকেআরের হয়ে ভালো পারফর্ম করেনি কেকেআর। চলতি সিরিজে ক্যামেরন গ্রিন এবং গত সিজিনে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়া একেবারেই যুক্তিসম্মত নয়। মোটা টাকা খরচ করব বড় ভুল করেছেন তিনি। তাছাড়া, রাহানের মতন একজনকে দলের দায়িত্ব তুলে দেওয়াও একটি বড় ভুল সিদ্ধান্ত। গতকাল বৃষ্টির পরিস্থিতিতে বোলিং করার সিদ্ধান্তটি ছিল খুবই খারাপ ও যুক্তিবিরোধী। গত মৌসুমে কোনো ক্যাপ্টেনকেই কেনেনি কেকেআর। পরে রাহানেকে শুধুমাত্র অভিজ্ঞতার দিক থেকে ক্যাপ্টেনসি তুলে দিয়েছিল।
চাকরি হারাবেন KKR সিইও

রাজস্থানের অধিনায়ক থাকা কালীন রাহানে ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছিলেন। এমনকি মাঝেও একসময়ে কেকেআরের হয়ে খেলেছেন তিনি। যদিও, তাঁর খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ দিয়েছিল কেকেআর। আবার গত মৌসুমে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া মস্ত বড় ভুল ছিল, ট্রফি জয়ী অধিনায়ককে ছেড়ে দেওয়া কত বড় ভুল সেটা বুঝতে দেরি করে ফেলেছেন মাইসোর। এমনকি ২০২২ ও ২০২৩ মৌসুমে গৌতম গম্ভীরকে মেন্টর বানানোর সুযোগ থাকলেও সেটা করেননি তিনি। সূত্রের দাবি, ২০২৫ মৌসুম থেকেই ক্যাপ্টেন রাহানে এবং সিইও ভেনকি মাইসোরের উপর রেগে রয়েছেন কিং খান। চলতি মৌসুমে দলের পারফরম্যান্সের উপর টিকে রয়েছে মাইসোরের চাকরি।