চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL 2026) একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স (KKR) দলকে। নিলামের মঞ্চে সর্বাধিক টাকা নিয়েই নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে দল গঠনের পরেও একেবারেই যেন ছন্দে দেখা যাচ্ছে না নাইট রাইডার্স দলকে। তবে দলের পরাজয়ের পর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। অজিঙ্কা রাহানে কি সত্যিই অধিনায়কত্বের সাধারণ বুদ্ধিটাই ভুলে গিয়েছেন? না হলে এমন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত কীভাবে নেন তিনি! – এমনটাই প্রশ্ন তুলেছে ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তরা।
রাহানের ক্যাপ্টেনসি নিয়ে প্রশ্ন উঠছে

সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগেই জানা ছিল বৃষ্টি নামতে পারে। ইডেন গার্ডেন্সের আকাশও ছিল মেঘে ঢাকা। এমনকি টস ভাগ্য ছিল ঘরোয়া ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের পক্ষে। তবে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাহানে। তাঁর এই সিদ্ধান্তে হকচকিয়ে যায় ক্রিকেট বিশেষজ্ঞরা। আবহাওয়া যখন বোলিং দলের পক্ষে তখন রাহানে উল্টো পথে হাঁটলেন এবং টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। ম্যাচের শুরুতেই সেই ভুল সিদ্ধান্তের ফল দেখা যায়। পঞ্জাবের পেসাররা বল দারুণ সুইং করাতে শুরু করেন। এক ওভারেই দুই গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়। ব্যাটিং করা যে কঠিন হয়ে উঠছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তবে শেষমেশ কেকেআরের ভাগ্য ভালো।
Read More: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক ডেভিড ওয়ার্নার, পাকিস্তানে গিয়ে মান-সম্মান হারালেন তারকা !!
রাহানের ক্যাপ্টেনসিতে খুশি নন শাহরুখ খান

বৃষ্টি এসে ম্যাচ ভাসিয়ে দেয়। ফলে হার এড়ায় দল, দু’দলই পায় ১ পয়েন্ট। কিন্তু বৃষ্টি না এলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত, তা বলাই যায়। এই সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের কড়া সমালোচনা শোনা গেছে। অন্যদিকে, অজিঙ্কা রাহানাকে নিয়ে বড় খবর সামনে এসেছে। এক সূত্র দাবি জানিয়েছে, রাহানের ক্যাপ্টেনসি নাকি পছন্দ নয় দল মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan)। গত দিন যেভাবে রাহানে ক্যাপ্টেনসি করেছেন তাতে সম্পূর্ণরূপে মেজাজ হারিয়েছেন শাহরুখ। এবারের আইপিএলে কেকেআরের ঘরের মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ এবং সেই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর লম্বা সময় ধরে কেকেআর দলের সিইও ভেঙ্কি মাইসোরের সাথে কথা বলতে দেখা গিয়েছিল শাহরুখকে। রাহানে ক্যাপ্টেন হিসাবে আইপিএলের মঞ্চে ছাপ ছাড়তে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন অধিনায়ককে বেছে নিতে চাইবে নাইট রাইডার্স দল।