মস্ত বড় ঘোষণা KKR'এর, হর্ষিত রানার জায়গায় এন্ট্রি নিচ্ছেন এই তারকা পেসার !! 1

আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হতে আর বেশি সময় বাকি নেই। প্রতিটি দল এখন নিজেদের স্কোয়াড ও কৌশল নিয়ে ব্যস্ত। আসন্ন মৌসুমের আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলের তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানা (Harshit Rana) চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন বলে খবর সামনে এসেছে। কয়েকদিন আগে বিসিসিআইয়ের নামান অনুষ্ঠানে রানাকে ওয়াকিং স্টিক হাতে হাঁটতে দেখা গিয়েছিল। যার ফলে এটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে রানার পক্ষে এবারের আইপিএল খেলা সম্ভব নয়। গত কয়েক বছরে তিনি নিজের পারফরম্যান্স দিয়ে দলের আস্থা অর্জন করেছিলেন।

তার গতি, আগ্রাসন এবং ডেথ ওভারে বোলিং করার ক্ষমতা কেকেআরের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু হঠাৎ চোটের খবর সামনে আসতেই নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হয়েছে দলটি। কেকেআর ম্যানেজমেন্ট দ্রুত বিকল্প খুঁজতে শুরু করে এবং সম্ভাব্য পেসারদের নিয়ে একটি বিশেষ ট্রায়াল আয়োজন করে। সূত্রের খবর অনুযায়ী, এই ট্রায়ালে ছয়জন ভারতীয় পেসারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রত্যেককে নেট সেশনে তাদের গতি, নিয়ন্ত্রণ এবং ম্যাচ পরিস্থিতিতে বোলিং করার দক্ষতা দেখাতে বলা হয়। এই ট্রায়াল পর্বে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সিমারজিৎ সিং।

Read More: নেতৃত্বের দায়িত্বে অভিষেক শর্মা, IPL শুরুর আগেই বড়ো চমক হায়দ্রাবাদের !!

KKR’এ এন্ট্রি নিচ্ছেন সিমারজিৎ সিং

KKR
Simarjeet Singh | iMAGE: Getty Images

তার ধারাবাহিক গতি এবং শক্তিশালী লেন্থ বোলিং কেকেআর সাপোর্ট স্টাফদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে নতুন বলে আক্রমণাত্মক বোলিং করার ক্ষমতা এবং মিডল ওভারে চাপ তৈরি করার দক্ষতা তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। এই কারণেই রানার বদলি হিসেবে সিমারজিৎ সিং আপাতত দৌড়ে এগিয়ে রয়েছেন।যদিও এখনও পর্যন্ত কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে দল সূত্রে জানা যাচ্ছে, সিমারজিৎকে নিয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে এবং খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, সিমারজিৎ সিং এর আগে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে তিনি মোট ১৪টি ম্যাচ খেলেছেন এবং ওভার পিছু ১০ রান করে দিয়ে ১১টি উইকেট নিয়েছেন। গত কয়েকটি মৌসুমে হার্ষিত রানা কেকেআরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। তিনি হরষিত রানার যোগ্য বদলি হতে পারেন। অন্যদিকে একাদশের বিচারে, কেকেআর দলে এবছর অনেক ব্যাকআপ পেসাররাও রয়েছেন। আকাশদীপ, উমরান মালিকদের মতন বোলাররাও রানার জায়গা নিতে পারেন।

Read Also: চেন্নাই’তে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে BJP, সরকার আসতে ‘থালা’কে দিচ্ছে ভোটের টিকিট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *