IPL 2026: আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে হারের পর স্পষ্ট বার্তা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে – ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে হবে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে পাহাড় সমান রান বানালেও অনায়াসে তা তাড়া করে ফেলে মুম্বই। যদিও প্রথম ম্যাচে কেকেআরের বোলিং লাইন আপ ছিল খুবই দুর্বল যে কারণে পরাজয়ের মুখে পড়তে হয়েছে দলকে। রাহানে এবং অ্যালেন শুরুটা বিদ্যুৎ গতিতে করলেও মধ্যক্রমে ব্যাটিংয়ের ধীর এবং বোলিংয়ে পরিকল্পনার ঘাটতি দলকে ভুগিয়েছে। তবে সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নতুন ছকে নামতে প্রস্তুত কেকেআর।
এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে কেকেআরের “অমর-আকবর-অ্যান্টনি” ত্রয়ী। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিউজিল্যান্ডের তিন তারকা খেলোয়াড়কে সুযোগ দিতে চলেছে নাইট রাইডার্স। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র এবং টিম সাইফার্ট- এই তিনজনের উপস্থিতি দলের ব্যাটিং লাইনআপে আলাদা মাত্রা যোগ করবে এবং সম্প্রতি এই মাঠে তাদের পারফরম্যান্স তাদের জায়গা পাকা করে দিয়েছে। বিশ্বকাপ সেমিফাইনালে ২৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন রবীন্দ্র, ব্যাটিংয়ে ৩৩ বলে সেঞ্চুরি হাঁকান অ্যালেন এবং ৩৩ বলে ৫৮ রান বানিয়েছিলেন সাইফার্ট।
Read More; “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!
নাইট দলে ‘অমর-আকবর-অ্যান্টনি’ জুটির এন্ট্রি

ফিন অ্যালেন গত ম্যাচে ভালো শুরু করেছিলেন, সানরাইজার্সের বিরুদ্ধে ওপেনিং করতে সাইফার্টকে দেখতে পাওয়া যেতে পারে। তিনে ব্যাটিং করতে পারেন রাহানে, এরপর চার নম্বরে ক্যামেরন গ্রিনের বদলে রবীন্দ্র ভালো বিকল্প হতে চলেছে। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর দলকে নতুন করে ভাবতে হচ্ছে কম্বিনেশন নিয়ে। সেই ম্যাচে ক্যামেরন গ্রিন ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি, উপরন্তু বোলিংয়েও তাকে ব্যবহার করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে – দলে তার ভূমিকা ঠিক কী? এমনকি ক্যাপ্টেন রাহানেও গ্রিনের বোলিং না করা নিয়েও ক্ষুব্দ। গতদিন ধারাভাষ্যকারের গ্রীনের বোলিং না করার বিষয়ে প্রশ্ন করা হলে রাহানে স্পষ্ট জানিয়ে দেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করতে হবে কেন গ্রিন বোলিং করছেন না।‘
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ক্যামেরন গ্রিনকে বাইরে রেখে দলে জায়গা পেতে চলেছেন নিউজিল্যান্ডের প্রতিভাবান অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। টিম ম্যানেজমেন্টের মতে, দলের ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই ভারসাম্য আনার জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এই ত্রয়ীর সম্মিলিত পারফরম্যান্সই কেকেআরের ব্যাটিংকে শক্তিশালী করে তুলতে পারে। পাশাপাশি, বোলিং বিভাগেও কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটি মাঝের ওভারে বড় ভূমিকা নিলেও পেস আক্রমণেও বৈচিত্র্য এনে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে হবে। ইডেনের গতিময় উইকেটে উমরান মালিককে ঝালিয়ে নিতে পারে।