গোড়াতেই গলদ! শুরুতেই ভুলের মাশুল গুনতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। শুরুতেই পরাজয় নিয়েই অভিযান শুরু হয়েছে কেকেআরের। মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২১ রানের লক্ষমাত্রা দেওয়ার পরেও হারতে হয়েছে নাইট রাইডার্সকে। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের আগ্রাসী ব্যাটিংয়ে কেকেআরকে একেবারে একতরফা ভাবে হারিয়েছে মুম্বই পল্টন। শুরুতেই একেরপর এক সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে নাইট রাইডার্স দলকে। আইপিএল ২০২৬- এর মঞ্চে তাদের প্লে-অফ ওঠার স্বপ্ন ভেঙে যেতে পারে কেকেআরের। মরসুমের একেবারে শুরু থেকেই যে অসামঞ্জস্য দেখা যাচ্ছে, তা যদি দ্রুত ঠিক না করা যায়, তবে প্লে-অফের আগেই ছিটকে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে KKR

প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হার কেকেআরের সমস্যাগুলো স্পষ্ট করে দিয়েছে। ব্যাটিং অর্ডারে স্থিরতা নেই। কেবলমাত্র দলের দুই ওপেনাররা দ্রুত গতিতে রান বানিয়েছেন। তবে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা রানের সেই গতি ধরে রাখতে পারেননি। বিশেষ করে মিডল অর্ডারও চাপের মুখে ভেঙে পড়ছে। অধিনায়ক অজিঙ্কা রাহানে নিজের প্রত্যাশামতো পারফর্ম করলেও দলের বোলিং পারফরম্যান্স দলের ভিতটাই নড়বড়ে করে দেয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিকল্পনার অভাব। কোন ম্যাচে কাকে খেলানো হবে, কার ভূমিকা কী – এই বিষয়গুলোতে স্পষ্টতা না থাকায় দল বারবার পরীক্ষানিরীক্ষা করছে। ফলে ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও প্রভাব পড়ছে। যেমন, ক্যামেরন গ্রিনকে খেলিয়ে আবার বোলিংয়ে ব্যবহার না করা – এই ধরনের সিদ্ধান্ত দলীয় ভারসাম্য নষ্ট করছে।
Read More: KKR vs SRH IPL 2026 MATCH 06 PREVIEW: বড় রানের আশায় অভিষেক-হেড, ২৫ কোটির গ্রিনকে ছাড়াই ব্লু-প্রিন্ট তৈরি KKR’এর !!
প্লে- অফে পৌঁছানো দুস্কর

আসলে, ক্যামেরন গ্রীনের মাজার দিকে একটু চোট রয়েছে যে কারণে তার পক্ষে বোলিং করা এই মুহূর্তে সম্ভব নয়। যতদিন ম্যাচ শেষে, রাহানে অবশ্য গ্রিনের বোলিং না করার বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দোষ দিয়েছেন। দলের আসল পেসাররা নেই বললেই চলে। হার্ষিত রানা ও আকাশ দীপের মতন খেলোয়াড়রা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। পথিরানাও কবে ফিরবেন তার কোনো আপডেট নেই।
কেকেআর এখনও নিজেদের সেরা একাদশ খুঁজে পায়নি। এই দোলাচল চলতে থাকলে ম্যাচ জেতা কঠিন হয়ে উঠবে। স্পিন বোলিং বিভাগও খুব একটা প্রভাব ফেলতে পারছে না। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মতো অভিজ্ঞ স্পিনারদের ধারাবাহিকতা নেই। প্রথম ম্যাচে দুজনেই ব্যয়বহুল ছিলেন। দ্রুত ভুল শুধরে সঠিক কম্বিনেশন তৈরি করতে না পারলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে এবং ২০২৬-এ প্লে-অফের আগেই বিদায় নিতে হতে পারে নাইট শিবিরকে।