২০১২ সালের পর প্রথম বারের জন্য প্রথম দুই ম্যাচে পরাজিত হলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। শেষবার যখন এমনটা হয়েছিল তখন কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তবে, সে সময়ের দলের সঙ্গে এই দলের আকাশ পাতাল তফাৎ। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ২২১ রানের লক্ষমাত্রা রেখে পরাজিত হয় কেকেআর (KKR) এবং গতকাল ২২৭ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে ১৬১ রানেই গুটিয়ে গিয়েছে যার ফলে সানরাইজার্স দল ৬৫ রানে জয় সুনিশ্চিত করে নেয়। এখানেই শেষ নয়, দলের পরবর্তী খেলা ৬ই এপ্রিল গত বারের রানার্স আপ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর এই ম্যাচটি নাইট রাইডার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর কেকেআরের পক্ষে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। তবে দলে দরকার পরিবর্তনের। ঘুরে দাঁড়াতে গেলে একাদশে দরকার পরিবর্তনের।
দুই ম্যাচেই পরাজয় দিয়ে শুরু KKR’এর

আসলে, কেকেআরের ব্যাটসম্যানদের মধ্যে গত দুই ম্যাচে ছন্দ দেখিয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী, দুই ম্যাচেই তাঁর ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এসেছে। তাছাড়া, লড়াকু রান এসেছে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকেও। ব্যাট হাতে প্রথম ম্যাচে রান পেয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। রান পাননি ক্যামেরন গ্রিন (Cameron Green)। দুই ম্যাচেই ভক্তদের হতাশ করেছেন তিনি। শুধু তাই নয়, দুই ম্যাচে শুরুটা ভালো করলেও বড় রান আসেনি ফিন অ্যালেনের ব্যাট থেকেও। পাঞ্জাবের বিরুদ্ধে পরের ম্যাচে নিজেকে বসিয়ে রাখবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
Read More; ২৫ কোটির ক্লাউন! অদ্ভুত রান-আউটে ফের ব্যর্থ ক্যামেরন গ্রিন
শুধু রাহানে এই, দল থেকে বাদ পড়তে চলেছেন – ক্যামেরন গ্রিনও। দলে থাকা রমনদীপ সিং কিংবা অনুকূল রয় যেন স্কুল লেভেলের ক্রিকেটার। খেলার পরিস্থিতি না বুঝেই ব্যাটিং করেন এবং রান বানাতেও ব্যর্থ দুজনেই। দুজনকে ফিনিশারের ভূমিকায় দেখা গেলেও দুজনেই কার্যত ব্যর্থ। রমনদীপ ২০২৪’ মৌসুমের পর দলের জয়ে কোনো অবদান রেখেছেন বলে মনে হয়না। অন্যদিকে অনুকূলকে অলরাউন্ডার হিসাবে খেলানোর সিদ্ধান্ত এখনও পর্যন্ত সঠিক বলে প্রমাণ হয়নি। পাঞ্জাবের বিরুদ্ধে দুজনকেই বেঞ্চে বসাতে চাইবে কেকেআর। তাছাড়া পেসার কার্তিক ত্যাগী ভালো বল করলেও প্রচুর রান দিয়ে ফেলছেন। পাঞ্জাবের বিরুদ্ধে রাহানের বদলে এন্ট্রি নিতে পারেন মনীশ পান্ডে যিনি মিডিল অর্ডারের সমস্যা মেটাতে পারবেন।
মস্ত বড় পরিবর্তন KKR দলে

এই পরিস্থিতিতে দলের ওপেনার হিসাবে সুনীল নারিন ও ফিনকে দেখা যেতে পারে। ক্যামেরন গ্রিনের জায়গায় রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) একটি ভালো বিকল্প হবেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও সমান ভাবে কার্যকর হবেন তিনি। ফিনিশারের ভূমিকায় রমনদীপের জায়গায় তেজস্বী ধাইয়াকে সুযোগ দিতে পারে। অলরাউন্ডার বিকল্প হিসেবে দক্ষ কামডা (Daksh Kamra) ভালো বিকল্প হতে পারেন। পাশাপাশি, ইডেনের গতিময় উইকেটে পাঞ্জাবকে থামাতে গেলে উমরান মালিকের (Umran Malik) গতি প্রয়োজন হবে।