"রুমে দুজন সঙ্গিনী আছে..", সাংবাদিকদের সামনে ব্রেভোর বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় KKR !! 1

আরও একটি আইপিএলের (IPL 2026) নতুন মরসুমের জন্য অপেক্ষা শেষ হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিনের পরেই মাঠে নামবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। একাধিক রাজ্যে বিধানসভা ভোটের কারণে সম্পূর্ণ সূচি প্রস্তুত করতে সমস্যার মুখে পড়েছে বিসিসিআই (BCCI)। তবে কর্মকর্তারা ইতিমধ্যেই প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে। ২৮ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)।

দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই বছর আইপিএলে যাত্রা শুরু করার আগে আবারও বিতর্কে জড়াল নাইট বাহিনী। মেন্টর ডোয়েন ব্রাভোর (Dwayne Bravo) বিতর্কিত মন্তব্য ওঠে এল চর্চায়।

Read More: বাদ বিরাট-রোহিত, আইপিএলের আগেই ODI বিশ্বকাপের ব্লুপ্রিন্ট প্রস্তুত গৌতম গম্ভীরের !!

মাঠে নামছে KKR-

Kkr
Rinku Singh and Angkrish Raghuvanshi | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হল কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয়বারের মতো ট্রফি জয় করেছিল নাইট বাহিনী। তবে গত বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে প্রভাব ফেলতে পারেনি শাহরুখ খানের (Sharukh Khan) দল। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয় তারা। প্লে অফেই জায়গা করে নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছিল কলকাতা। এর মধ্যেই এবার শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর।

তবে মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ায় বিপাকে পড়ে কলকাতা। সেই সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ থাকায় এই তারকাকে বাদ দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন ক্রিকেট ভক্তরা। শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে মেনে মুস্তাফিজুরকে বাদ দেয় নাইট বাহিনী। এছাড়াও হর্ষিত রানা (Harshit Rana), মাথিশা পাথিরানা‌র (Matheesha Pathirana) মতো তারকার চোট সমস্যা বর্তমানে দলকে চিন্তার মধ্যে রেখেছে।

আবারও বিতর্কে KKR-

"রুমে দুজন সঙ্গিনী আছে..", সাংবাদিকদের সামনে ব্রেভোর বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় KKR !! 2
KKR | Images: Twitter

কলকাতা নাইট রাইডার্স বর্তমানে আইপিএলের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে। দলের তারকা ক্রিকেটারদের অনুশীলনে দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি গতকাল ইন্টার স্কোয়াড ম্যাচ পর্যন্ত আয়োজন করা হয়েছিল। অন্যদিকে শুক্রবার দলের প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar), মেন্টর ডোয়েন ব্র্যাভো , সহকারি কোচ শেন ওয়াটসন (Shane Watson) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এই সম্মেলন শুরু হ‌ওয়ার আগে বেফাঁস মন্তব্য করে বসেন ব্র্যাভো‌।

হালকা মেজাজে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এরা যখন ফোন করেছিল তখন আমার রুমে দু’জন সঙ্গিনী ছিল।” সঙ্গে সঙ্গে রাহানে মনে করিয়ে দেন ,“মাইক অন আছে।” কিন্তু এই ঘটনায় বিড়ম্বনার মুখে পড়ে দল। শেষ পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা। কিন্তু এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে। উল্লেখ্য এর আগে ব্র্যাভোর প্রাক্তন সতীর্থ দীপক চাহার (Deepak Chahar) বলেছিলেন যে এই ক্যারিবিয়ান তারকার তিনজন বান্ধবী আছে প্রত্যেকের একটি করে সন্তান‌ও রয়েছে।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: লিঙ্গ পরিবর্তনের পর এবার মাতৃত্বের স্বাদ, যৌনাঙ্গ পরিবর্তনের মাধ্যমে মা হচ্ছেন অনয়া বাঙ্গার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *