'ওকে লাথি মারে তাড়াও..", KKR ছেড়ে CSK'এর অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কটাক্ষের মুখে ব্র্যাভো !! 1

আইপিএল (IPL 2026) শুরু হতে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ফলে ফ্রাঞ্চাইজিগুলি বিভিন্ন মাধ্যমে তাদের প্রচার অভিযান শুরু করে দিয়েছে। ভক্তদের মধ্যে ক্রিকেটের উন্মাদনা আনার জন্য তারা একাধিক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করছে। সেই সঙ্গে মাঠে নেমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইতিমধ্যেই ইন্টার স্কোয়াড ম্যাচে খেলে ক্রিকেটারদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) নতুন কৌশল সাজাচ্ছেন। অন্যদিকে এর মধ্যেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)।

Read More: IPL’এর আগেই মালিকানা বদল RCB’র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !!

চেন্নাইয়ের অনুষ্ঠানে ব্র্যাভো-

'ওকে লাথি মারে তাড়াও..", KKR ছেড়ে CSK'এর অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কটাক্ষের মুখে ব্র্যাভো !! 2
Dwayne Bravo | Images: Getty Images

গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে দলের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। ২০২৪ সালে তার তত্ত্বাবধানে রিঙ্কু সিং (Rinku Singh)’রা ট্রফি জয় করে। এরপরই ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান গম্ভীর‌। তার শূন্যতা পূরণ করতে দলে মেন্টর হিসেবে আসেন ডোয়েন ব্রাভো। কিন্তু তিনি সেইভাবে এখনও দলের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি। অন্যদিকে এবার আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার কয়দিন আগেই তাকে চেন্নাই সুপার কিংসের একটি অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল।

রবিবার এম‌এ চিদাম্বরম স্টেডিয়ামে ‘রোর ২০২৬’ নামক চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় এই ক্যারিবিয়ান তারকাকে। এমনকি সিএসকের জার্সি পরে ক্রিকেট খেলেন এবং ট্রফি নিয়ে উদযাপন পর্যন্ত করেন। কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে উপস্থিত না থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে আনন্দে মেতে ওঠার বিষয়টি অনেক ক্রিকেট ভক্ত মেনে নিতে পারছেন না। উল্লেখ্য ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সতীর্থ ছিলেন ব্র্যাভো।

‘কিন্তু মনে রাখতে হবে এখন তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর বলে’, উল্লেখ করছেন নেটিজেনরা। “তিনি সিএসকের অনুষ্ঠানে গিয়ে বড়ো ভুল করেছেন। এখনই কলকাতা নাইট রাইডার্স থেকে এই বিশ্বাসঘাতককে বাদ দেওয়া উচিত।”, বলে উল্লেখ করেছেন ভক্তরা। “যখন তুমি একটা দলের মেন্টর তখন সেই দলের প্রতি তোমার প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত। এই ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না।” বলেও জানাচ্ছেন সমর্থকরা। “শেন ওয়াটসনকেও (Shane Watson) চেন্নাই আমন্ত্রণ করেছিল। কিন্তু তিনি কলকাতার প্রস্তুতি ছেড়ে জাননি। অবশ্যই ব্র্যাভোর শেখা উচিত।”, বলেও কটাক্ষ ছুড়ে দিচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: IPL খেলার জন্য PSL ছাড়লেন দাশুন শানাকা, আবারও মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেটের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *