এই বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হবে। তারপরেই আইপিএলের (IPL 2026) নতুন মরসুমে মেতে উঠবেন ক্রিকেটাররা। এই বছর টুর্নামেন্টে অসংখ্য তরুণ ক্রিকেটারদের জ্বলে উঠতে দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিগুলি এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। গত বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচের সম্মুখীন হয়ে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এই বছর তারা মিনি নিলামে একাধিক বিদেশি তারকাকে দলে নিয়ে স্কোয়াড গঠন করেছেন। তবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে বিপাকে পড়লেন কর্মকর্তারা। ক্ষতি হল কোটি কোটি টাকা।
Read More: শাহরুখ নয় আসল দেশদ্রোহী বিসিসিআই, ভক্তদের প্রশ্নের মুখে জেরবার ক্রিকেট বোর্ড !!
ছেড়ে দিতে হচ্ছে মুস্তাফিজুরকে-

মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মতো দলের হয়ে অংশগ্রহণ করে নিজের অবদান রেখেছিলেন। এই তারকা পেসারকে এই বছর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে নেয়। আসন্ন টুর্নামেন্টে নাইট জার্সিতে জ্বলে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু এই ক্রিকেটারকে কেনার পর থেকেই ক্ষোভের মুখে পড়েন কর্মকর্তারা। আসলে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে সর্ম্পক টালমাটাল পরিস্থিতিতে রয়েছে।
প্রতিবেশী দেশের বিভিন্ন মহল থেকে উঠে আসছে ভারত বিদ্বেষী মন্তব্য। এছাড়াও এই দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ছবি আন্তর্জাতিক মঞ্চেও সমালোচনার মুখে পড়েছে। ফলে এক শ্রেণীর ক্রিকেট ভক্ত আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের সরিয়ে দেওয়ার জন্য আবেদন করছেন। মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকের মতো তারকাকেও।
এরপরেই বিসিসিআই (BCCI) দেশের জনগণের আবেগকে সম্মান দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে সরাসরি নির্দেশ দিয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বোর্ডের নির্দেশে নাইটরা মুস্তাফিজুরকে বাদ দিয়েছেন বলে স্পষ্ট করেছে।
কোটি কোটি টাকার ক্ষতি-

এই বছর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিল চেন্নাই সুপার কিংস। এই দলের সঙ্গে টক্কর দিয়ে বিডিং শুরু করেন নাইট কর্মকর্তারা। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশি ক্রিকেটারকে ঘরে তোলে শাহরুখ খানের দল। ফলে আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি তারকা হলেন তিনি।
আইপিএলের নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলি যখন কোনো ক্রিকেটারকে কেনে সেই অর্থ ‘লক’ হয়ে যায়। মরসুম শুরুর আগেই ১৫ শতাংশ অর্থ ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়। দলের নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি যদি সেই ক্রিকেটারকে বাদ দেয় তাহলে পুরো অর্থ দিতে হবে। ফলে মুস্তাফিজুর রহমান একটিও ম্যাচ না খেললেও তাকে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিতে বাধ্য কলকাতা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই এই পেসারকে কিনে আর্থিক ক্ষতির মুখে পড়েছে নাইট রাইডার্স।