শ্রীলঙ্কা ক্রিকেট দল এবং আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) দুই শিবিরেই বড় ধাক্কা। চোটের কারণে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাকি অংশ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তরুণ তারকা পসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। মাত্র ২৩ বছর বয়সি এই পেসার তাঁর ‘স্লিংগি’ বোলিং অ্যাকশন ও ডেথ ওভারে নিখুঁত ইয়র্কারের জন্য বিশ্ব ক্রিকেটে বেশ খ্যাতি অর্জন করেছেন। গত, ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে বোলিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।
গুরুতর চোট পেয়েছেন শ্রীলঙ্কান তারকা

নিজের প্রথম ওভারের চতুর্থ বল করার পর হঠাৎই বাম পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন পাথিরানা। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। এমনকি, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান। তাঁর বাঁকি ওভার গুলিও সম্পূর্ণ করতে পারেননি তিনি। মেডিক্যাল পরীক্ষায় তাঁর বাম পায়ের পেশিতে টান ধরেছে বলে জানা যায়। পথিরানা পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন এবং তাঁর এই ছিটকে যাওয়ার পর শ্রীলঙ্কা দলকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাঁর মতন ডেথ ওভার বলার খুব কমই রয়েছে। দিলশান মাদুশাঙ্কা-কে তাঁর বদলে যোগ করেছে শ্রীলঙ্কা দল।
Read More : জলের মধ্যে উদ্দাম যৌনতা, গার্লফ্রেন্ডকে নিয়ে হার্দিক পান্ডিয়ার গোপন ফটো ভাইরাল !!
পথিরানার চোট পাওয়ার খবর কলকাতা নাইট রাইডার্স শিবিরেও উদ্বেগ বাড়িয়ে তোলে। সাম্প্রতিক আইপিএল নিলামের মঞ্চে ১৮ কোটি টাকার বিশাল অঙ্কে পাথিরানাকে দলে নিয়েছিল নাইট রাইডার্স দল (KKR)। গত কয়েক বছর ধরে কেকেআর শিবিরে যে ডেথ ওভার বোলারের সমস্যা তৈরি হয়েছিল তার জন্য একজন পরিপক্ক বোলার ছিলেন পাথিরানা। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুস্থ হতে পাথিরানার অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আসন্ন আইপিএল মরসুমের শুরুতেই তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পেসারদের নিয়ে মাথায় হাত KKR’এর

শুধু পাথিরানা নন, কেকেআরের পেস বিভাগেও বর্তমানে একাধিক সমস্যা রয়েছে। তরুণ পেসার হর্ষিত রানাও বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন, অস্ত্রোপচারের পর সেরে ওঠার পর্যায়ে রয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দেয় বিসিসিআই। ফলে বোলিং আক্রমণে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে হচ্ছে দলকে। যদি পাথিরানার চোট দীর্ঘস্থায়ী হয়, তাহলে কেকেআরকে হয়তো বদলি খেলোয়াড়ের দিকে নজর দিতে হবে। সামাজিক মাধ্যমে কেকেআরও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছে।