Breaking News: KKR'এর মাস্টারস্ট্রোক! আসন্ন IPL'এর আগে এই তারকার হাতে তুলে দিল ক্যাপ্টেনসি 1

নতুন মরশুম মানেই নতুন পরিকল্পনা, নতুন কৌশল। তবে সবসময় বদলই যে একমাত্র সমাধান নয় – এই বার্তা দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএল ইতিহাসের তৃতীয় সবথেকে সফল দল হিসেবে পরিচিত কেকেআর। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে আইপিএল খেতাব জিতেছে ফ্রাঞ্চাইজিটি। গত মৌসুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে দল অষ্টম স্থানে তাদের আইপিএল সমাপ্ত করেছিল। তবে এই মৌসুমে নিলামের মঞ্চে সবথেকে বেশি পরিমাণ অর্থ নিয়েই নেমেছিল ফ্রাঞ্চাইজিটি। আর মৌসুমের অন্যতম সেরা দলও বেছে নিয়েছিল তারা। তবে দলের ক্যাপ্টেনসি কে করবে সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল।

নতুন অধিনায়কের নাম ঘোষণা KKR’এর

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর আগে অধিনায়ক হিসেবে আবারও ভরসা রাখা হল অজিঙ্কা রাহানে-এর (Ajinkya Rahane) উপর। গত মরশুমে প্রত্যাশা পূরণ করতে না পারার ফলে কেকেআরের ওপর চাপ ছিল। সেই চাপ সামলাতে গিয়েই টিম ম্যানেজমেন্টে একাধিক পরিবর্তন আনা হয়েছে। গত বারের মৌসুম শেষেই হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সাথে, বোলিং কোচ ভরত অরুন-এর বিদায় ঘটেছে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারকেও রাখেনি ফ্রাঞ্চাইজি। অনেকেই মনে করেছিলেন, নতুন মুখকে সামনে আনা হবে। বিশেষ করে রিংকু সিংয়ের (Rinku Singh) নাম বেশ শোনা যাচ্ছিল।

Read More: “SRH’এর টাকায় ভারতের রক্ত লেগে..”, আবরারকে দলে নেওয়ায় কাব্যদের স্পট বার্তা সুনীল গাভাস্কারের !!

তবে, নতুন কোচ অভিষেক নায়ার -এর সঙ্গে রাহানের অভিজ্ঞতার সমন্বয়েই এগোতে চাইছে কেকেআর। রাহানে শুধু একজন অভিজ্ঞ ক্রিকেটারই নন, তিনি একজন পরিণত নেতা। মাঠে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা তাঁকে আলাদা করে তোলে। যদিও জাতীয় দলে তিনি এখন নিয়মিত নন, তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা এখনও অটুট। গত আইপিএলেও ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। দলের স্কোয়াডও যথেষ্ট শক্তিশালী। ব্যাট হাতে গত মৌসুমে রাহানে ছিলেন কেকেআরের ওয়ান ম্যান আর্মি। আসন্ন মৌসুমেও রাহানের কাঁধে থাকবে গুরুদায়িত্ব। তবে, আসন্ন আইপিএলের আগে কেকেআরের চিন্তার কারণ হয়ে উঠেছে তাদের পেস বোলিং লাইন আপ, শ্রীলঙ্কার পথিরানা এখনই অনিশ্চিত, হার্ষিত রানা আইপিএল থেকে ছিটকে গেছেন। এমনকি অনেক আগেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছাড়তে হয়েছে কেকেআরকে। এখন দেখার বিষয় রাহানে কিভাবে তাঁর দলকে এই মৌসুমে সাজিয়ে তোলেন।

Read Also: নেতৃত্বের দায়িত্বে অভিষেক শর্মা, IPL শুরুর আগেই বড়ো চমক হায়দ্রাবাদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *