আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর নতুন মরশুম। গতকাল সন্ধ্যায় সময় সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।আর আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই প্রথম ১৬ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বাকি ম্যাচগুলোর সূচি পরে প্রকাশ করা হবে। দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। গত মরশুমে খুব একটা ভালো ফল করতে পারেনি কেকেআর। ১৪টি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেছিল দলটি। তাই এবারের মরশুমে দলকে সম্পূর্ণ নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।
অধিনায়কের নাম ঘোষণা করলো KKR

নতুন মরশুমেও দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। ফলে অধিনায়ক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত থামিয়ে দিল ফ্র্যাঞ্চাইজি। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার দলে বড় পরিবর্তন আনা হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, মইন আলী এবং রহমানউল্লাহ গুরবাজ – সহ একাধিক ক্রিকেটারকে। অন্যদিকে দলে নতুন শক্তি যোগ করতে বড় অঙ্কের অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজি। নতুন মরশুমে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রীন এবং ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার দ্রুতগতির পেসার মথিশা পাথিরানা।
Read More: “মন্দিরে গেলে মসজিদ-গীর্জায় নয় কেন..”, বিশ্বকাপের ট্রফি নিয়ে নিয়ে টিম ইন্ডিয়াকে তোপ কীর্তি আজাদের !!
তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। কারণ পাথিরানা এবং ভারতের তরুণ পেসার হর্ষিত রানা বর্তমানে চোটে ভুগছেন। ফলে শুরুতেই দলের বোলিং আক্রমণ নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজ হায়দ্রাবাদ।ম্যাচটি অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। উদ্বোধনী সপ্তাহান্তের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআর। ম্যাচটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
নতুন মৌসুমে নতুন দলে মাঠে নামছে KKR

তবে ম্যাচ আয়োজনের আগে কর্নাটক সরকারের গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি ১৩ মার্চ স্টেডিয়াম পরিদর্শন করবে। ম্যাচের দিন সমস্ত ব্যবস্থা ঠিক আছে কি না তা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ মহড়াও করা হবে। প্রথম পর্যায়ে কেকেআর নিজেদের ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ৬ এপ্রিল পাঞ্জাব কিংস -এর বিরুদ্ধে এবং ৯ এপ্রিল লখনৌ সুপার জায়েন্টস – এর বিরুদ্ধে খেলবে তারা। তবে এই নতুন দল গঠন কেকেআর কে কতটা সাফল্য এনে দিতে পারে এখন সেটাই দেখার বিষয়।