"আমি কারোর চাকর ন‌ই..", ইডেনের পিচ কিউরেটরের সঙ্গে বিবাদ KKR'এর, ঘরের মাঠেও হার নিশ্চিত !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের এই ঐতিহ্যবাহী হোম গ্ৰাউন্ডে ১৯ তম আইপিএলের (IPL 2026) প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে। বৃহস্পতিবারের এই ম্যাচ নিয়ে বৃদ্ধি পাচ্ছে ক্রিকেটের উত্তাপ। এর মধ্যেই এবার আবার নাইট ম্যানেজমেন্ট এবং ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর বিবাদে জড়িয়েছেন। এই কারণে প্রথম ম্যাচের হারের পর আবারও বড়ো ধাক্কা খেতে পারে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) বলে খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা।

Read More: PSL’এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !!

হার দিয়ে শুরু যাত্রা-

"আমি কারোর চাকর ন‌ই..", ইডেনের পিচ কিউরেটরের সঙ্গে বিবাদ KKR'এর, ঘরের মাঠেও হার নিশ্চিত !! 2
MI vs KKR | Images: Getty Images

গত বছর আইপিএলে আজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স একেবারেই ছন্দে ছিল না। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের বাইরে চলে যায় তারা। এই বছর নতুন করে দল সাজিয়েছে নাইট বাহিনী। ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) মতো বিদেশি তারকাকে কোটি-কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। তবে প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে।

এই ম্যাচে প্রথম ইনিংসে রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী‌ (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। রাহানে ৪০ বলে ৬৭ রান সংগ্রহ করেন। অঙ্গকৃষের ব্যাট থেকে আসে ২৯ বলে ৫১ রান‌। ফলে ২২০ রান সংগ্রহ করেছিল কলকাতা। এই রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) থেকে র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) রীতিমতো জ্বলে ওঠেন। ৩৮ বলে ৭৮ রান করেন রোহিত। রিকেলটনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৮১ রান। ফলে ৬ উইকেটে সহজে জয় ছিনিয়ে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পিচ কিউরেটরের সঙ্গে বিবাদ-

Ipl 2025, ind vs sa
Eden Gardens | Image: Getty Images

আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের হোম গ্রাউন্ডের পিচ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সঙ্গে গত কয়েক বছর ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukharjee) বিবাদ একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছিল। চলতি আইপিএলেও নাইট বাহিনীদের স্পট বার্তা দিলেন ইডেনের প্রধান পিচ পর্যবেক্ষক। দলের পরামর্শ মেনে পিচ তৈরি করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন।

সুজন মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, “এখনও পর্যন্ত কেকেআর (KKR) দলের পক্ষ থেকে পিচ বদলানোর আবেদন জানানো হয়নি। কোনো দলের পরামর্শ মেনে আমার পক্ষে পিচ বদলানো সম্ভব নয়। আমাকে বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে কাজ করতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নির্দেশ দিলেই পিচে নতুন করে কাজ করা হবে। তবে চিন্তার কোনো বিষয় নেই ইডেনে ব্যাটিং সহায়ক দেখতে পাওয়া যাবে।”

Read Also: পাঞ্জাব শিবিরে দুঃসংবাদ, গুরুতর চোটে IPL থেকে বিদায় নিচ্ছেন শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *