টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উন্মাদনার পর এবার আইপিএলের মহাযুদ্ধে সামিল হতে চলেছে ক্রিকেট বিশ্ব। এই হাইভোল্টেজ টুর্নামেন্ট আসন্ন শনিবার থেকে শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। গত বছর চ্যাম্পিয়ন হয়ে আরসিবি নতুন অধ্যায় শুরু করেছে। এই বছরও তারা শিরোপা ধরে রাখতে মরিয়া। অন্যদিকে আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে বেআইনি ব্যাটিং অ্যাপের মধ্যমে জালিয়াতি এবং বিভিন্ন মাধ্যমে প্রতারণা চক্র মাথা চারা দিয়ে উঠেছে। যা নিয়ে এল উদ্বেগের খবর।
Read Also: যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !!
শুরু হতে চলেছে IPL-

আইপিএল বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লিগ। এই টুর্নামেন্টকে ঘিরে প্রতি বছর ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রতি বছরের মত আসন্ন এই লিগেও অসংখ্য বিদেশি তারকাদের অংশগ্রহণ করতে যাবে। এর সঙ্গেই তরুণ ক্রিকেটাররা ব্যাট হাতে জ্বলে ওঠার জন্য প্রস্তুতি শুরু করেছেন। রিয়ান পরাগের (Riyan Parag) মতো নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে রাজস্থান (Rajasthan Royals)।
এছাড়াও প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) অধিনায়কত্ব সামলাবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ২৮ মার্চ তারা প্রথম ম্যাচে আরসিবিকে হারিয়ে যাত্রা শুরু করতে চাইছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই বছরও এই দলের নেতৃত্বে থাকতে চলেছেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিঙ্কু সিং (Rinku Singh)’কে।
প্রতারণা চক্র নিয়ে সতর্কতা-

ভারত সরকারের পক্ষ থেকে গত বছর বেটিং অ্যাপগুলিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। তবু আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ এবং সংস্থা ক্রিকেট ভক্তদের প্রতারণার করার কাজে মাঠে নেমে পড়েছে। বিখ্যাত সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কি ভারতীয় ক্রিকেট ভক্তদের এই বিষয়ে সতর্ক করেছে। আসল বেটিং অ্যাপগুলোর মতো দেখতে কিছু ভুয়ো বেটিং অ্যাপ তৈরি করেছে প্রতারকরা।
এমনকি তাদের ডোমেনের নাম এবং সাইটের লিঙ্কের নামও প্রায় কাছাকাছি। এই সাইটগুলি খুব কম সময়ের জন্য সক্রিয় থাকে। ব্যবহারকারীদের লগইন করার জন্য অপারেটরের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে বাধ্য করা হয়। এইভাবে ব্যবহারকারীদের সমস্ত গোপন তথ্য নিয়ে আর্থিক প্রতারণা করা হচ্ছে। ক্রিকেটের উন্মাদনার মধ্যেই তারা নিজেদের সরিয়ে নেয়। এছাড়াও ফ্রিতে খেলা দেখার এবং টিকিট কাটার প্রলোভন দেখিয়েও প্রতারণা করা হয়।
কীভাবে সতর্ক হবেন?
১) হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনভাবেই ‘বেটিং আইডি’ তৈরি করবেন না। কোনো সঠিক প্ল্যাটফর্ম লগইন করার জন্য মেসেজিং অ্যাপ ব্যবহার করে না।
২) সীমিত সময়ের অফারের প্রলোভনে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না।
৩) এই ধরনের প্ল্যাটফর্মগুলিকে নিজের ব্যক্তিগত, তথ্য ব্যাংকের ডিটেইলস বা ওটিপি দেবেন না।
৪) কোনো ওয়েবসাইট বা অ্যাপে অবৈধ কিছু দেখলে সরাসরি সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।