বিশ্বকাপ সেমিফাইনালের আগেই ধাক্কা! ছিটকে গেলেন তারকা পেসার 1

তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের খুবই কাছে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল চলতি বিশ্বকাপের মঞ্চে মেগা সেমী ফাইনালের মঞ্চে ৫ই মার্চ মুখোমুখি হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত তিনটি বিশ্বকাপের সেমিফাইনাল এই দুই দলের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে যে কারণে ভক্তদের মধ্যে এই ম্যাচের উত্তেজনা আরও প্রবল। বিশ্বকাপের মেগা সেমিফাইনালের আগে একটি খবর প্রকাশ্যে এসেছে যা পুরপুরি ভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতীয় দলকে।

ভারতীয় পুরুষ দল একদিকে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস রচনা করার চেষ্টায় তো অন্যদিকে ভারতীয় দলের মহিলা সদস্যরা এবার অস্ট্রেলিয়ার মাটিতেই নতুন ইতিহাস গড়ার লক্ষ নিয়েই পৌছিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই ফরম্যাটে একেবারে ল্যাজে গোবরে হয়েছে ভারতীয় মহিলা দল।  একদিকে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়, অন্যদিকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। টি -টোয়েন্টিতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন স্মৃতি মন্ধানা, যিনি ১২৯ রান করে সিরিজ জয়ে বড় ভূমিকা নেন। ওডিআই ফরম্যাটে ভারতীয় মহিলা দলকে কোনো সুযোগ দেয়নি অস্ট্রেলিয়ার মহিলা দল। সিরিজের একদম শেষ ম্যাচে ভারতের সামনে ৪১০ রানের লক্ষমাত্রা রেখেছিল, এই ম্যাচটি ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসাবে বেছে নিয়েছিলেন অজি সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি।

READ MORE: “প্রথম থেকে ফিক্সিং করে…” সেমিফাইনাল নিয়েও বিস্ফোরক মন্তব্য, মোহাম্মদ আমিরের নিশানায় টিম ইন্ডিয়া !!

বিশ্রামে রাখা হলো তারকা পেসারকে

বিশ্বকাপ
Renuka Thakur | Image: Twitter

হিলি, তাঁর শেষ ওয়ানডেতে ১৫৮ রানের স্মরণীয় ইনিংস খেলেন। তাঁর সঙ্গেই বেথ মুনি অপরাজিত ১০৬ রান করেন।  ভারতের সামনে পাহাড় সমান লক্ষমাত্রা রাখার পর ভারতীয় মহিলা দল ২২৪ রানেই গুটিয়ে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া দল এই ম্যাচটি ১৮৫ রানে জয়লাভ করে নিয়েছিল।  হতাশা কাটিয়ে ভারতীয় মহিলা দল টেস্ট ফরম্যাটের দিকে মনোনিবেশ করতে চাইবে, দুই দলের মধ্যে ৬ মার্চ থেকে শুরু হবে টেস্ট ক্রিকেটের লড়াই। তবে, এই সিরিজের আগে বড় খবর উঠে আসছে দলের সিনিয়র পেসার রেণুকা সিং ঠাকুরকে নিয়ে। টেস্ট ফরম্যাট থেকে তাকে বিশ্রামে রাখা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজের চাপ কমাতেই তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ কাশভী গৌতম। পার্থের বাউন্সি পিচে নতুন বলের সঠিক ব্যবহারই হতে পারে ম্যাচের চাবিকাঠি।

READ ALSO: বিশ্বকাপের ফাইনালে নাশকতার ছক, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *