"ট্রফিটা চুরি করুন....", বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবি নিয়ে মহসিন নকভিকে একহাত নিলেন প্রাক্তন তারকা !! 1

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল (Kamran Akmal) এবার সরাসরি দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, পাকিস্তান ক্রিকেট এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে ছোট দলগুলিও তাদের হারানোর স্বপ্ন দেখতে পারে। এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে পুরনো এশিয়া কাপ বিতর্কও সামনে এনেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারলো পাকিস্তান

"ট্রফিটা চুরি করুন....", বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবি নিয়ে মহসিন নকভিকে একহাত নিলেন প্রাক্তন তারকা !! 2
PAK vs BAN | Image: Getty Images

আসলে, ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালের সময় এক অদ্ভুত বিতর্ক তৈরি হয়েছিল। সেই ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কিন্তু পুরস্কার বিতরণীর সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ট্রফি নিয়ে হোটেলে ফিরে যাওয়ার ঘটনায় বড় বিতর্ক তৈরি হয়। আসলে ভারতীয় দল নকভির থেকে এশিয়া কাপ ট্রফি নিতে অস্বীকার করেছিল। এমনকি নকভিও ট্রফি অন্য কারোর হাতে তুলে দেননি। ফলে তার উপর ট্রফি চুরির অভিযোগ এসেছিল। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার কটাক্ষ করেছেন আকমল। তিনি বলেন, “যদি মাঠে খেলে দলগুলিকে হারাতে না পারো, তাহলে কি আইসিসি ট্রফি চুরি করে ঘরে নিয়ে যাবে?” যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবু অনেকেই মনে করছেন তার মন্তব্যটি নকভিকে উদ্দেশ্য করেই করা।

তারপর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই সফরও শেষ হয়েছে হতাশার মধ্য দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই হারের পরই ক্ষোভে ফেটে পড়েন আকমল। তিনি বলেন, “এখন পাকিস্তান ক্রিকেট দলের অবস্থা এমন যে নেদারল্যান্ডস আমাদের বিরুদ্ধে সিরিজ খেলতে চাইবে।” তার মতে, নেদারল্যান্ডস পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইবে।

হাস্যকর মন্তব্য করে খবরের শিরোনামে কামরান আকমল

মহসিন নকভি
Kamran Akmal | Image: Getty Images

অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াই দেখা যায় দুই দলের মধ্যে। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ২৯০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভালো লড়াই করেছিল পাকিস্তান। বিশেষ করে সালমান আলী আঘা দুর্দান্ত ব্যাটিং করে শতরান করেন। তিনি ১০৬ রানের লড়াকু ইনিংস খেললেও ১১ রানে ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ দল এবং ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয়। আকমল আরও বলেন, “এই দলকে নতুনভাবে গড়ে তুলতে হবে। না হলে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না।

Read Also: “থার্ড ক্লাস দল একটা..”, বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক ওয়াসিম আকরাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *