১৫,৩০০ কোটির ‘সুপার ডিল’! IPL 2026-এর আগে বদলে গেল RR-এর ভাগ্য 1

IPL 2026: আইপিএল মানেই টাকার খেলা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আইপিএলের ১৯তম আসর শুরু হতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে উদ্বোধনী ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খেলতে চলেছে। আর এবার সেই খেলার মঞ্চে তৈরি হয়েছে নতুন ইতিহাস। রেকর্ড মূল্যে বিক্রি হলো প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজি। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই প্রায় পাঁচ গুন বেশি বেশি টাকায় বিক্রি হলো ফ্রাঞ্চাইজি।

১৫,৩০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল রাজস্থান রয়েলস। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়ে আইপিএলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করল। দীর্ঘদিন ধরে দলের নিয়ন্ত্রণ ছিল মনোজ বাদালেরর হাতে। তার সংস্থা ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড ছিল প্রধান শেয়ারহোল্ডার। অন্যদিকে, কলম্বিয়া পেসিভফিক ক্যাপিটাল পার্টনারস ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কারণ হিসেবে উঠে এসেছে আইনি জটিলতা এবং মালিকানা হস্তান্তরের সমস্যার কথা। ফলে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে কাল সোমানির প্রস্তাবই গ্রহণ করা হয়। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে খেলোয়াড়দের ওপর।

Read More: IPL 2026 শুরুর আগেই বড় সুখবর! রিঙ্কু সিং পেলেন নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব

কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

ipl 2026
Rajasthan Royals | Image: Getty Images

নতুন মালিকানার অধীনে দলের ভবিষ্যৎ কৌশল, খেলোয়াড় নির্বাচন এবং ব্র্যান্ডিংয়ে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রিয়ান পরাগ (Riyan Parag) এবং যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মতো তরুণ প্রতিভারা নতুন ম্যানেজমেন্টের অধীনে আরও বড় সুযোগ পেতে পারেন। এবার দলে নেই সঞ্জু স্যামসন (Sanju Samson), তাঁর বদলে জায়গা করে নেবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাশাপশি, দলের ক্যাপ্টেনসি তুলে দেওয়া হয়েছে রিয়ান পরাগের হাতে। নতুন নেতৃত্ব দলের পারফরম্যান্স কেমন হয় তা দেখার লক্ষে থাকবে ভক্তরা।

আইপিএল বরাবরই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ হিসেবে পরিচিত। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রীড়া লিগ। ফলে দলগুলির মূল্যবৃদ্ধি হওয়াটা অস্বাভাবিক নয়। ক্রিকেটের ইতিহাসে রাজস্থান রয়্যালসের গুরুত্ব অপরিসীম। ২০০৮ সালে তারা প্রথম আইপিএল জেতে। অজি কিংবদন্তি সেন ওয়ার্ন (Shane Warne) রাজস্থানকে প্রথম শিরোপা জিতিয়েছিল। যদিও, এরপর ২০২২ সালে দ্বিতীয় বারের জন্য সুযোগ এসেছিল চ্যাম্পিয়ন হওয়ার তবে গুজরাটের কাছে হারতে হয়েছিল তাদের।

Read Also: ‘পাকিস্তানের হওয়া টাইট…’ ধুরন্ধর রিলিজ হওয়ার পর থেকে আতঙ্কে ‘প্রতিবেশী’, শহীদ আফ্রিদি করলেন কমেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *