আজ আইপিএলের (IPL 2026) আরও একটা বড়ো দিন। বুধবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। শেষ মেগা নিলামে রেকর্ড দামে ঋষভ পান্থকে (Rishbh Pant) দলে নিয়েছিল লখনউ। এই তারকা ব্যাটসম্যান নেতৃত্বের দায়িত্বে ছিলেন। কিন্তু দলকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েন। এই বছর টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছেন। আজ ম্যাচে নামার আগে এবার হেড কোচের সঙ্গে কার্যত ঝামেলায় জড়িয়েছেন পান্থ বলে খবর সামনে এসেছে।
Read More: PSL’এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !!

শেষ মেগা নিলামে ঋষভ পান্থকে লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। এখনো পর্যন্ত তিনি আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার। এই তারকাকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। কিন্তু তিনি দলকে ভরসা দিতে ব্যর্থ হন। শুরু দিকে লড়াই করলেও শেষ ৬ ম্যাচে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয় লখনউ। শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায়। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ হন ঋষভ পান্থও।
তিনি ১৪ ম্যাচে মাত্র ২৬৯ রান করেন। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৩৩.১৭। করেন মাত্র ১ টি শতরান ও ১ টি অর্ধশতরান। এইরকম পরিস্থিতিতে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া পান্থ। সম্পূর্ণভাবে চোট সারিয়ে পুরো দমে প্রস্তুতিতে নেমে পড়েছেন কয়েক মাস আগে থেকেই। আজ লখনউ সুপার জায়ান্টস শক্তিশালী প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে যাত্রা শুরু করতে প্রস্তুত।
কোচ-ক্রিকেটারের সংঘাত-

লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরাও। তবে ভক্তরা চাইছে দল ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করুক। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার প্রধান কোচের সঙ্গে ঋষভ পান্থে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর সামনে এল। সম্প্রতি জাস্টিন ল্যাঙ্গারের (Jastin Langer) দেওয়া এক সাক্ষাৎকার আলোচনায় উঠে এসেছে। তিনি পান্থের প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে যান। এরপরই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া উঠেছে একাধিক জল্পনা।
জাস্টিন ল্যাঙ্গার বলেন, “আপনি আমাকে প্রশ্ন করেছেন সেইজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি আপনাদের ঋষভ পান্থ কোথায় ব্যাটিং করবেন তা বলব না। এই বিষয় কিছুই বলবো না।” উল্লেখ্য গত বছর এই তারকা ব্যাটসম্যান আইপিএলে ৩ বা ৪ নং ব্যাটিং করছিলেন। এই বছর পান্থ ওপেনিং করতে পারেন বলেও অনেকে মনে করছে। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে ১২৫ ম্যাচে ৩৫৫৩ রান সংগ্রহ করেছেন।