টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে ভারত অন্যতম সফল দল। এই বছরও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ব্লু ব্রিগেডরা একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে। তবে দলে একাধিক সমস্যা এখনও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চিন্তা বাড়াচ্ছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। অন্যদিকে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) দুরন্ত পারফর্মেন্স করার পরেও একাদশ থেকে বাদ পড়েছেন। ফলে সুপার ৮’এ ভারতীয় দল চাপের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই এবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রধান কোচ।
Read More: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর সঙ্গে টক্কর দিয়ে জিম্বাবুয়ে সুপার ৮’এ জায়গা করে নিয়েছে। তারা গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে রীতিমতো চমক দেয়। তবে এই বিশ্বকাপে আফগানিস্তান দুরন্ত পারফর্ম্যান্স করে চমক দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমিফাইনালে জায়গা করে নেয়। কিন্তু চলতি টুর্নামেন্টে সুপার ৮’এই জায়গা করে নিতে পারেনি রশিদ খানরা (Rashid Khan)।
এর পরেই দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন জোনাথন ট্রট (Jonathan Trott)। বিদায় বেলায় তার আবেগঘন বার্তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তিনি বলেন, “এই শেষ সময় আমি আবেগপ্রবণ হতে চাই না। আফগানিস্তান দলের সঙ্গে আয়ারল্যান্ডে প্রথম সফরের কথা মনে পড়ছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম ক্রিকেটাররা কতটা প্রতিভাবান এবং মনোযোগী। এটাই সত্যি যে আজ আমার অফিসের শেষ দিন।”
এই ভিডিও শেয়ার করে আফগানিস্তান ক্রিকেটের (Afganistan Cricket) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিদায় বার্তায় লেখা হয়, “২০২২ সাল থেকে আফগানিস্তান দলের প্রধান কোচ হিসাবে আপনার সেবার জন্য ধন্যবাদ জানাই। আমাদের অগ্রগতি এবং গর্বের সঙ্গে এই যাত্রার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনার অবদান আমরা সব সময় মনে রাখবো।”
ব্যর্থ আফগানিস্তান-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্ৰুপ ডি’তে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডার সঙ্গে অবস্থান করছিল। নিউজিল্যান্ডের (Afganistan vs New Zealand) বিপক্ষে দুরন্ত লড়াই চালিয়েও প্রথম ম্যাচে ৫ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হয় তারা। এরপর দক্ষিণ আফ্রিকার (Afghanistan vs South Africa Match) বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে রশিদ খানরা (Rashid Khan)।
রহমানুল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) বিধ্বংসী ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় সুপার ওভারে স্বপ্ন ভঙ্গ হয় এবং প্রোটিয়াদের বিপক্ষে পরাজিত হয় আফগানিস্তান। ফলে গ্ৰুপ পর্বে কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও সুপার ৮’এ জায়গা করে নিতে পারল না তারা।