"ওরা না থাকলেও চলবে..", বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জয় শাহ !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে একাধিক বিতর্ক সামনে উঠে এসেছিল। তার মধ্যে থেকেও আইসিসি সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে। শেষ পর্যন্ত ভারতীয় দল ট্রফি জয় করে আরও এক ইতিহাসের অধ্যায় যুক্ত করল। ফাইনালে নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) মুখোমুখি হয়েছিল‌ ব্লু ব্রিগেডরা। অন্যদিকে টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে জটিলতা তৈরি করেছিল বাংলাদেশ এবং পাকিস্তান। শেষ পর্যন্ত টাইগার বাহিনী টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিল। এবার এই বিষয়ে দুই দেশকে আইসিসি (ICC) চেয়ারম্যান কড়া বার্তা দিলেন।

Read Also: অবশেষে হল বড়ো খোলসা, এই কারণে KKR’এর নাম শুনলে নাক সিটকন সৌরভ গাঙ্গুলী !!

বিতর্ক তৈরি করেছিল পাকিস্তান-বাংলাদেশ-

"ওরা না থাকলেও চলবে..", বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জয় শাহ !! 2
PAK vs BAN | Image: Getty Images

এই বছর আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় ক্রিকেট ভক্তরা এই তারকা পেসারকে বাদ দেওয়ার জন্য দাবি জানান। বিসিসিআই (BCCI) চাপের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা তৈরি করেছিল বাংলাদেশ।‌

বিসিবির (BCB) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা টাইগার বাহিনীদের বিশ্বকাপের জন্য ভারতে পাঠাবে না। নিরপেক্ষ ভ্যানুর জন্য কর্মকর্তারা আবেদন করেছিলেন। কিন্তু আইসিসি (ICC) এই আবেদনে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে ভোটাভুটির মাধ্যমে বাদ দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই নির্বাচন প্রক্রিয়া একমাত্র পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল‌।

অন্যদিকে পাকিস্তান‌ও সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়। আইসিসির হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যা সমাধান হয়েছে। কিন্তু এর প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে আঘাত এনেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

জয় শাহ’এর কড়া বার্তা-

"ওরা না থাকলেও চলবে..", বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জয় শাহ !! 3
PAK vs BAN | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বছর ভারত এবং শ্রীলঙ্কায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপর এবার আইসিসির চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) বাংলাদেশ এবং পাকিস্তানের উদ্দেশ্যে কড় বার্তা দিলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি বলেন, “এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই টুর্নামেন্টের আগে কয়টি দল অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। কীভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে তা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে।

আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে স্পষ্ট করতে চাই যে কোন দলই সংস্থার থেকে বড় নয়। কোনো একটি দল কখনও সংস্থা বা সংগঠন তৈরি করতে পারে না। সংস্থা হল সব দলের সমন্বয়ে গঠিত। এই বছর আমাদের দর্শক সংখ্যা অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা সফলভাবেই টুর্নামেন্ট আয়োজন করেছি।” ফলে জয় শাহ বুঝিয়ে দিতে চেয়েছেন যে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও তা টুর্নামেন্টে কোনো প্রভাব ফেলেনি।

Read More: “RCB’এর অকাত বুঝিয়ে দিল..”, জার্সি উন্মোচনে বিরাট কোহলির দলকে ট্রোল করলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *