"চাইনিজ মালের খেল খতম..", ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হ‌ওয়ায় নেটিজেনদের কটাক্ষে ঈশান কিষাণ !! 1

ইডেন গার্ডেন্সে আজ হাইভোল্টেজ মহারণে মাঠে নেমেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies Match)। যে দল এই ম্যাচে জয় পাবে সেই দল‌ই পৌঁছাবে সেমিফাইনালে। ফলে সব দিক থেকেই নিজেদের প্রস্তুত করে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম থেকেই চাপ সৃষ্টি করার চেষ্টা করে। জেসন হোল্ডার (Jason Holder) এবং রোভম্যান পাওয়েলের (Rovman Powell) ব্যাটিং’এ হাত ধরে বিশাল লক্ষ্যমাত্রা দেয় ক্যারিবিয়ানরা। এই রান তাড়া করতে নেমে আজ ঈশান কিষাণ (Ishan Kishan) গুরুত্বপূর্ণ ইনিংস খেলবেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু হতাশ করলেন এই তারকা।

Read More: রিভিউ না নেওয়া নিয়েই ঝড়, বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ !!

ব্যর্থ ঈশান কিষাণ-

"চাইনিজ মালের খেল খতম..", ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হ‌ওয়ায় নেটিজেনদের কটাক্ষে ঈশান কিষাণ !! 2
Ishan Kishan | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজ আজ ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। এই বিশাল রান তাড়া করতে নেমে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। অভিষেক ১১ বলে মাত্র ১০ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈশান কিষাণ দলের হাল ধরার উদ্দেশ্যে মাঠে নামেন। প্রাথমিক গ্রুপ পর্বে তিনি ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু সুপার ৮’এ সেইভাবে প্রভাব ফেলতে পারছেন না।

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে খাতাই খুলতে পারেননি। জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে মাত্র ৩৮ রান করে মাঠ ছেড়েছিলেন। আজ‌ও দলকে ভরসা দিতে পারলেন না এই তারকা। ৬ বলে মাত্র ১০ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। ব্যাট থেকে আসে মাত্র ২ টি চার। ফলে দল চাপের মুখে পড়ে গেছে। ঈশান কিষাণের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং বর্তমানে সমালোচনার মুখে পড়েছে।

“অভিষেক শর্মা যখন আউট হল দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। সব বলে ছক্কা মারতে যাওয়ার কোনো মানে হয় না।” বলে উল্লেখ করেছেন অনেকে। “যখন ওপেনিং করছিলেন দুরন্ত ফর্মে ছিলেন। ফর্মে থাকা ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা উচিত হয়নি।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। এক সমর্থক লিখেছেন, “আইপিএল খেলার জন্যেই এই ব্যাটসম্যানরা ঠিক আছেন। বিশ্বকাপের মঞ্চে মানায় না।”

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: বিশ্বকাপের উত্তেজনার মাঝে হঠাৎ পদত্যাগ! ইস্তফা দিলেন হেড কোচ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *