'৬,৬,৬,৪,৪,৪..,' বিধ্বংসী ব্যাটিং'এ পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঈশান কিষাণ গড়লেন অনন্য রেকর্ড !! 1

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড়ো মহারণ হল ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Match) ম্যাচ। এই ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) গ্রুপ পর্বে আজ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাক বাহিনী। ভারতীয় একাদশে আজ দুটি গুরুত্বপূর্ণ পরবর্তন লক্ষ করা যায়। অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) ইন্ট্রি নিয়েছেন। অভিষেক ওপেনিং করতে নেমে আজ সম্পূর্ণ ব্যর্থ হন‌। তবে ব্যাট হাতে জ্বলে ওঠেন অপর ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি আজ কঠিন পিচে পাকিস্তানের বোলিং আক্রমণকে রীতিমতো উড়িয়ে দিয়ে যোগ্য জবাব দেন।

Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!

চাপের পড়ে গিয়েছিল ভারত-

'৬,৬,৬,৪,৪,৪..,' বিধ্বংসী ব্যাটিং'এ পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঈশান কিষাণ গড়লেন অনন্য রেকর্ড !! 2
IND vs PAK | Image: Getty Images

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ ধীর গতির জন্য পরিচিত। এই পিচে সাবধানের সঙ্গে ভারতীয় দল স্কোরবোর্ড এগিয়ে নিয়ে বলে মনে করা হচ্ছিল। প্রথম ওভারেই সালমান আলি আঘা (Salman Ali Agha) বল হাতে চাপ সৃষ্টি করেন। অভিষেক শর্মা পাক অধিনায়কের ৩ বলে প্রথমে ধাতস্থ হ‌ওয়ার চেষ্টা করছিলেন। তবে তিনি এই ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকানোর জন্য নিজের আগ্রাসি বাটিং’এর পরিচয় দেন।

কিন্তু সফল হননি। মিড অনের দিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে শাহীন আফ্রিদির (Shaheen Afridi) হাতে সহজ ক্যাচ দিয়ে বসেন। ৪ বলে শূন্য রান করে মাঠ ছাড়েন এই বিস্ফোরক তারকা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও খাতাই খুলতে পারেননি। ফলে তার ভূমিকা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে।

ব্যাট হাতে জ্বলে ওঠেন ঈশান-

'৬,৬,৬,৪,৪,৪..,' বিধ্বংসী ব্যাটিং'এ পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঈশান কিষাণ গড়লেন অনন্য রেকর্ড !! 3
IND vs PAK | Image: Getty Images

প্রথম ওভারেই ভারত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মোকাবিলা করার জন্য ঈশান কিষাণ সামনে এগিয়ে আসেন। তিনি তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। চাপের মুখে দাঁড়িয়েও বিস্ফোরক ব্যাটিং’এ পাক বাহিনীদের বোলিং স্ট্রাটেজিকে প্রশ্নের মুখে ফেলে দেন।

তার একের পর এক চার-ছয় দলকে দিশা দেখাচ্ছিল। মাত্র ২৭ বলে অর্ধশতরান পূরণ করেন। এক সময় মনে হচ্ছিল শতরান করে অনন্য নজির গড়বেন। কিন্তু শেষ পর্যন্ত তার ইনিংস ৪০ বলে ৭৭ রানে পৌঁছায়। ঈশানের ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৩ টি ছক্কা।

Read Also: রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *