আজ নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে বিশ্বকাপে (T20 WC 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। দিল্লির মাটিতেও বড়ো জয় তুলে নিতে চাইছে ব্লু ব্রিগেডরা। ম্যাচে নামিবিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আজ অসুস্থতার কারণে একাদশে নেই অভিষেক শর্মা (Abhishek Sharma)। এছাড়াও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাদশে আসায় বাদ পড়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আজ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দলের হয়ে দুরন্ত শুরু করেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। সঞ্জু আজও বড়ো ইনিংস গড়তে না পারলেও ঈশান বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি ব্যাট হাতে অনন্য নজির গড়লেন।
Read More: শাহীন-নাসিম নন এই পাক তারকা ভারতের নতুন আতঙ্ক, জয় ছিনিয়ে আনবেন ব্লু ব্রিগেডদের থেকে !!
অনন্য নজির ঈশান কিষাণের-

আজ ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসন। এই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে জ্বলে উঠে সঞ্জু বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ৮ বলে ২২ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। তবে ব্যাট হাতে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ঈশান। তিনি একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষদের চাপের মুখে দেন। পাওয়ার প্লে’র শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তারকা। এই ওভারে বোলিং করতে এসেছিলেন জেজে স্মিত (JJ Smit)।
প্রথম বলে কোনো রান না হলেও এরপর নিজের জাত চেনান ঈশান কিষাণ। পরপর ৪ বলে তার ব্যাট থেকে আসে ৪ টি বিশাল ছয় এছাড়াও শেষ বলে একটি চার হাঁকান। ফলে এক ওভারে করেন মোট ২৮ রান। এই রানের ওপর ভর করে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে নিয়ে নজির স্থাপন করে ভারতীয় দল। ম্যাচে ঈশানের ব্যাট থেকে আসে ২৪ বলে ৬১ রান। তিনি ইনিংসটি ৫ টি ছয় এবং ৬ টি চার দিয়ে সাজিয়েছিলেন।
দেখুন সেই মুহূর্ত-
বড়ো লক্ষ্যমাত্রা দিল ভারত-

আজ শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুরিতে ম্যাচে ফেরার চেষ্টা করে নামিবিয়া। তিলক বর্মা (Tilak Varma) আজও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। তার ব্যাট থেকে আসে ২১ বলে ২৫ রান। গত ম্যাচে দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ফেরেন ১৩ বলে মাত্র ১২ রান করে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শিবম দুবের (Shivam Dube) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন। তারা দুজনে মিলে ৩৯ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়েন।
হার্দিক ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ৪ টি চার এবং ৪ টি ছয় মারেন এই তারকা ব্যাটসম্যান। শিবম দুবে করেন ১৬ বলে ২৩ রান। এর ফলে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস (Gerhard Erasmus) আজ বল হাতে প্রভাব ফেলেন। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন।