"বাজারের মেয়ের সাথে বিয়ে..." অদিতিকে নিয়ে বিস্ফোরক ঈশান কিষানের মা, করলেন এই মন্তব্য !! 1

ভারতীয় ক্রিকেটের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে চলেছেন। মাঠের পারফরম্যান্সের জন্য যেমন আলোচনায় রয়েছেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জোর চর্চা চলছে। বিশেষ করে নামিবিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁর অনবদ্য পারফরম্যান্সের পর হঠাৎ করেই তাঁর বিয়ের জল্পনা শুরু হয়েছিল। তবে আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ ঈশানের মা। সম্প্রতি ইশানের পরিবারের সদস্যদের বিভিন্ন সাক্ষাৎকার সামনে আসছিল। সেখানে তাঁর দাদু দাবি করেছিলেন, খুব জলদি ঈশানের বিয়ে হতে চলেছে।

জলদি বিয়ের পিঁড়িতে বসছেন না ঈশান কিষান

ঈশান কিষান
Ishan Kishan and Aditi Hundia | Image: Twitter

তাছাড়া, বিয়ের প্রস্তুতিও নাকি নিতে শুরু করে দিয়েছেন তারা। ঈশানের দাদুর সেই মন্তব্য নিমেষের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। তবে ঈশানের মাতা সুচিত্রা দেবী প্রকাশ্যে এসে অন্য কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই এবং ছেলে পুরোপুরি ক্রিকেটেই মন দিয়েছে। ইশানের মা বলেন, “বিয়ে নয়, এখন খেলার সময়। এখন ওর বয়সই বা কত যে বিয়ের কথা বলব। দাদা একটু বুড়ো হয়ে গেছেন। বুড়ো মানুষদের একটু আবেগ বেশি থাকেই। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসতে থাকে। ওখানে যা দেখেছেন সেটাই হয়তো বলেছেন।

Read More: আবারও বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া, বিয়ের আগেই প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড মাহিকা শর্মা !!

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ঈশান কিষান

ঈশান কিষান
Ishan Kishan | Image: Getty Images

দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন ঈশান কিষান। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য জাতীয় দলে আবার ফিরে এসেছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন ইশান। চলতি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে প্রথম তিন ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিংয়ের পর ইশানের মা বলেন, “ভারতীয় ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা তাঁদের জয়ের জন্য। পুরো দলকে আন্তরিক শুভেচ্ছা।” অন্যদিকে ঈশান কিষানের কথা বলতে গেলে, জনপ্রিয় মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। অদিতির সঙ্গেই হয়তো আগামীদিনে চার হাত এক হবে দুজনের।

Read Also: ‘অবিলম্বে চিকিৎসা দিন…’, জেলে ইমরান খানকে নিয়ে পাক সরকারকে কড়া বার্তা কপিল-গাভাস্কারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *