আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। বিশ্বকাপের পরস্পর দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তারকা এই ক্রিকেটার। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তার খেলা ৭৭ রানের ইনিংস ভারতকে একটি গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে। গত দুই বছর ধরে ভারতীয় দলে ওই নেতার জায়গা তবে সম্প্রতি দলে ফিরে এসে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলতে দেখা যাচ্ছে ঈশান কিষানের থেকে। শুধু খেলার মাঠে নয়, ব্যাক্তিগত জীবনেও ঈশান কিষান বেশ চর্চায় রয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং ঈশানের

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিনের বান্ধবী অদিতি হুন্ডিয়া-র সঙ্গে খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ভারতীয় ক্রিকেটার, তবে পারিবারিক সূত্রে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে জানা যাচ্ছে। গতকাল মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ব্যক্তিগত জীবনের খবর সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। পরিবারের ঘনিষ্ঠ মহলের বক্তব্য অনুযায়ী, ঈশানের বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু অদিতিই নাকি হতে চলেছেন তাঁদের পরিবারের নতুন সদস্য। খুব শিগগিরই দুই পরিবারের সম্মতিতে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে।
অদিতির সঙ্গে বিয়ের পিঁড়িতে ঈশান

অদিতি রাজস্থানের জয়পুরের বাসিন্দা এবং পেশায় একজন সফল মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ২০১৬ সালে মডেলিং জগতে পা রাখার পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৭ সালে ‘fbb কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থান’ খেতাব জেতেন তিনি। পরের বছরেই ‘মিস ডিভা সুপ্রান্যাশনাল’ প্রতিযোগিতায় সাফল্য পান তিনি। মডেলিং ছাড়াও তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড – ‘লেবেল অদিতি হুন্ডিয়া’ রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও অদিতির জনপ্রিয়তা উল্লেখযোগ্য। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার কয়েক লক্ষের বেশি। সূত্রের দাবি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চার হাত এক হতে চলেছে।