আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’এর মঞ্চে ভারত পাকিস্তান ম্যাচে উত্তেজনার ঝড় উঠেছিল। তবে পাকিস্তান দলের ব্যাক্তিগত পারফরম্যান্স ছিল খুবই সীমিত।কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) অনুষ্ঠিত সেই হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন ঈশান কিষান (Ishan Kishan)। অনবদ্য ৭৭ রানের ইনিংস খেলে পাকিস্তানকর পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের চাপে রাখেন তিনি এবং ম্যাচ সেরা তিনিই হয়েছিলেন।
ঈশানের সঙ্গে ভিডিও শেয়ার করলেন পায়েল

তবে এদিন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ–পরবর্তী একটি মুহূর্ত সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আসলে, এদিন ম্যাচ শেষে সমাজ মাধ্যমে একটি মুহূর্ত বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর জনপ্রিয় গেমার ও কনটেন্ট ক্রিয়েটর পায়েল ধারে–কে দেখতে পাওয়া গিয়েছে, যিনি ‘পায়েল গেমিং’ নামেই বেশি পরিচিত। ম্যাচ শেষে যখন ভারতীয় শিবির উদযাপনে মেতে ওঠে, ঠিক তখনই কিষানের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন করতে দেখা গিয়েছিল পায়েলকে। ম্যাচের পর পায়েল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে কিষানকে দারুন ব্যাটিংয়ের জন্য অভিনন্দন জানাতে দেখা যায়।
Read More: “ওদের মান অনেকটা নীচে…” পাকিস্তানের পরাজয়ের পর মুখ খুললেন সৌরভ, করলেন এই মন্তব্য !!
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “ফিরে আসাটা সবসময়ই ব্যর্থতার চেয়ে শক্তিশালী। মনে রাখার মতো এক অসাধারণ পারফরম্যান্স।” কিষানও তার এই শুভেচ্ছার জবাব দেন এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। ক্লিপটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। পায়েল ধারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচিত নারী গেমিং কনটেন্ট ক্রিয়েটরদের একজন। ২০১৯ সালে ইউটিউবে পথচলা শুরু করেন তিনি। অনলাইন নানান গেমে স্ট্রিম করে থাকেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং ঈশানের

অন্যদিকে ঈশান কিষানের কথা বলতে গেলে, দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে কামব্যাক করেন ঈশান কিষান। সৈয়দ মুস্তাক আলিতে দুরন্ত ব্যাটিংয়ের পর কিউইদের বিরুদ্ধে সিরিজে দলে ডাক পান। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা বানিয়ে নেন এবং এবারের বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি খুব শীঘ্রই ঈশান ও তার দীর্ঘ দিনের গার্ল ফ্রেন্ড অদিতি হুন্ডিয়াকে বিবাহ করতে চলেছেন।