বুমরাহ'র বলে চোট পেলেন ঈশান কিষান, নামিবিয়া ম্যাচে খেলা নিয়ে সংশয় !! 1

চলতি ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2025) শুরু থেকেই একের পর এক সমস্যার মুখে পড়েছে ভারতীয় দল। চোট-আঘাত ও অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না। বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে দলের বাইরে ছিলেন তিলক ভার্মা (Tilak Varma) এবং ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। তিলক বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠলেও ওয়াসিংটন এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। অন্যদিকে, প্রথম ম্যাচে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তার পর দ্বিতীয় ম্যাচের আগে শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma)।

এবার নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন পর্বেই চোট পেলেন আরেক ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। ফলে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। দুই ওপেনারের শারীরিক সমস্যা ভারতীয় শিবিরে বাড়িয়েছে উদ্বেগ। নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচটি তুলনামূলক কম শক্তিশালী হলেও ১৫ ফেব্রুয়ারি দলকে পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে যেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Read More: চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অধিনায়ক, ভারত-পাক ম্যাচের আগেই বড়ো ধাক্কা !!

গুরুতর চোট পেলেন ঈশান কিষান

ভারত
Ishan Kishan | Image: Twitter

প্রসঙ্গত, বুধবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় বুমরার একটি ইয়র্কার ঈশানের হাঁটুতে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন ঈশান। পরেই সতীর্থরা ছুটে আসেন, দলের ফিজিও দ্রুত চোট পরীক্ষা করেন। আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ঈশান আবার উঠে দাঁড়িয়ে কিছু সময় নেটে ব্যাটিং চালিয়ে যান। পরে অনুশীলন শেষ করে মাঠ ছাড়েন।

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। তাই সতর্কতার সঙ্গেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।

Read Also: টিম ইন্ডিয়ার মেরুদন্ড পাকিস্তানের সামনে হবে পন্ড, বিশ্বকাপে লজ্জার নজির গড়বে স্কাই বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *