টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া মেগা ফাইনালে টিম ইন্ডিয়া তৃতীয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিশ্বকাপেই ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তার নেতৃত্বে পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছে ভারতীয় দল। ম্যাচ শেষে যখন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তখন স্টেডিয়ামে শুরু হয় উল্লাস। খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও মাঠে নেমে উদযাপন করতে দেখা যায়।
বিশ্বকাপ শেষে নতুন জুটিকে দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan) এবারের বিশ্বকাপে অসাধারণ প্রদর্শন দেখিয়েছেন। বেশ কয়েকটি ম্যাচে ওপেনিং করতে দেখা গিয়েছিল ঈশানকে। তারপর আবার তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছিল ঈশানকে। মেগা ফাইনালে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি এমন এক ইনিংস খেলেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফাইনালে ভারতের ইনিংসের শুরুটা ছিল ধামকাদার। ফর্মের সমস্যায় ভুগতে থাকা অভিষেক শর্মা ফাইনালে ১৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকান। অভিষেক আউট হওয়ার পর ক্রিজে আসার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন ঈশান কিষান। নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই বড় শট খেলতে দেখা যায় ঈশানকে।
Read More: Video: হকের ট্রফি ভারতের কব্জায়, হার্দিক-সূর্যের উদযাপন ভাইরাল !!
বান্ধবীর সঙ্গে মাতোয়ারা ঈশান কিষান

এদিন ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও অসাধারণ পারফরম্যান্স করেন ঈশান। ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন তিনি। ম্যাচ শেষে ট্রফি উদযাপনের সময় ঈশান কিষানকে তার দীর্ঘদিনের বান্ধবী অদিতি হুন্ডিয়ার সঙ্গে দেখা যায়। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচে ঈশানকে সমর্থন করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। ভারতের জয়ের পর দুজনকে একসঙ্গে আনন্দ করতে দেখা যায়। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ঈশান কিষানের দাদু অদিতি ও ঈশানের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন এবং জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। তবে, ঈশানের মা অন্য বয়ান দিয়েছিলেন। তিনি বলছেন, “এখন বিয়ে নিয়ে এত কথা কীসের? ওঁর এখনও বিয়ে নিয়ে ভাবার বয়স হয়নি, ঈশানের ঠাকুরদার বয়স হয়েছে, বুড়ো বয়সে একটু আবেগ বেশি থাকে। উনি সোশ্যাল মিডিয়ায় এসব দেখেছেন বলেই মন্তব্য করেছেন।” বেশ কিছু সূত্রের দাবি, ঈশান ও অদিতির মধ্যে সম্পর্ক থাকলেও তা এখনও বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি। যে কারণেই ঈশানের মা এমন মন্তব্য করেছিলেন। এবার প্রশ্ন উঠছে একটাই, তাহলে কি ঈশান কিষান পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবেন ?