এই কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ঈশান কিষাণ, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল জয় দিয়ে যাত্রা শুরু করেছে। কিন্তু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বাদে তারকা ব্যাটসম্যানরা এখন‌ও ঝড় তুলতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে কিছুটা হলেও চাপের মুখে পড়ে গিয়েছিল ব্লু ব্রিগেডরা। এর মধ্যেই বৃহস্পতিবার নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত মাঠে নামবে। এর মধ্যেই বিসিসিআই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত এই তালিকায় একাধিক সিদ্ধান্ত বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। উল্লেখযোগ্যভাবে ঈশান কিষাণকে (Ishan Kishan) এই কেন্দ্রিয় তালিকায় রাখাই হয়নি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Read More: ‘যেন চাদর চেঞ্জ করছে..’ হার্দিক পান্ডিয়ার নতুন গার্লফ্রেন্ড নিয়ে কটুক্তি করলেন আশিষ নেহেরা !!

নেই ঈশান কিষাণ-

টিম ইন্ডিয়া
Ishan Kishan | Image: Getty Images

প্রকাশিত নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় এ+ ক্যাটাগরি থেকে অবনতি ঘটেছে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। এই দুই তারকাকে বি ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। এই বিভাগে জায়গা পেয়েছেন মাত্র ৩ জন তারকা। তারা হলেন শুভমান গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গ্ৰেড বি’তে রয়েছেন মোট ১১ জন এবং গ্ৰেড সি’তে জায়গা পেয়েছেন মোট ১৬ জন তারকা। কিন্তু ঈশান কিষাণের নাম কোনো ক্যাটাগরিতেই রাখা হয়নি।

বর্তমানে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তার কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকা সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে। তবে এই বিষয়ে যুক্তি দিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া (Aakash Chopra) ব্যাখ্যা দিয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, “এই কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি হয়েছে ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ক্রিকেটারদের জাতীয় দলে উপস্থিতির ওপর ভিত্তি করে।

এই সময় ঈশান কিষাণ ভারতীয় দলের হয়ে একটি ম্যাচেও খেলেননি। কিছু সময়ের জন্য তিনি বিশ্রাম নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটেও তাকে খেলতে দেখা যায়নি। এই কারণে প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি এই ব্যাটসম্যানকে। তবে পরবর্তী কেন্দ্রীয় চুক্তিতে তিনি অবশ্যই জায়গা করে নেবেন। সেই সময় ঈশান জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলুন বা না খেলুন।”

দুরন্ত ফর্মে ঈশান কিষাণ-

ঈশান কিষান
Ishan Kishan | Image: Getty Images

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এই বছর নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আবারও কামব্যাক করেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্স করার পর তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিউইদের বিপক্ষে ৪ ম্যাচে ২১৫ রান সংগ্রহ করেছিলেন এই তারকা। ব্যাট থেকে একটি দুরন্ত শতরান পর্যন্ত এসেছিল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আলোচিত ব্যাটসম্যানকে ভারতীয় দলের ওপেনার হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রভাব ফেলতে ব্যর্থ হন। এই ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ১৬ বলে ২০ রান এসেছে।

Read Also: ছিটকে গেলেন অভিষেক শর্মা, নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগেই বিপর্যয় ভারতীয় দলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *