আইপিএলের প্রতিটি মরসুমেই দলগুলোর ভেতরে বড় পরিবর্তন দেখা যায়। কখনও খেলোয়াড় বদল হয়, কখনও আবার কোচিং স্টাফ বা মেন্টর পদে নতুন মুখ আসে। আসন্ন আইপিএল শুরু হতে আর বেশি সময় বাঁকি নেই। মার্চের একেবারে শেষ সপ্তাহে ২৮ তারিখ শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আইপিএলের মঞ্চে এবার কেকেআরের হয়ে নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে একাধিক মুখদের। সেন ওয়াটসন, টিম সাউদিদের মতন কিংবদন্তি খেলোয়াড়দের এবার কেকেআরের কোচিং স্টাফ হিসাবে দেখা যাবে। এমনকি দলের হেড কোচ হয়েছেন অভিষেক নায়ার। গতবছর দলের মেন্টরের দায়িত্ব পেয়েছিলেন ডুয়েন ব্রাভো। আর এই উইন্ডিজ কিংবদন্তি ডুয়েন ব্রাভোকে নিয়েই সমাজ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। বিশেষ করে গত মৌসুমে কেকেআরের পারফরম্যান্সের পর ব্রাভোকে ছাঁটাই করার এক কথা চলছিল সমাজ মাধ্যম জুড়ে।
মেন্টরের পদ হারাচ্ছেন ব্রাভো

আইপিএল ২০২৬ মরসুমের আগে তেমনই একটি বড় পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কলকাতা নাইট রাইডার্স দলে মেন্টরের ভূমিকায় নতুন নাম হিসেবে উঠে এসেছে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। সূত্রের দাবি, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা অলরাউন্ডার ডুয়েন ব্রাভোর (Dwayne Bravo) জায়গায় এই দায়িত্ব নিতে পারেন। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স (KKR) গত কয়েক বছরে দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। তবে সেই তরুণদের সঙ্গে ঠিকভাবে কাজ করতে পারছেন না ব্রাভো। সূত্রের দাবি আসন্ন আইপিএলের আগেই নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ইরফান পাঠানকে আগেও তাঁরা হেড কোচের দায়িত্ব দিতে চেয়েছিল বলে শোনা গিয়েছিল। তবে শেষমেষ সেই দায়িত্ব তুলে দেওয়া হয় অভিষেক নায়ারের কাঁধে, তবে এবার ইরফান পাঠানকে মেন্টর হিসাবে গুরু দায়িত্ব দিতে চাইছে নাইট ম্যানেজমেন্ট।
Read More: অবশেষে হল বড়ো খোলসা, এই কারণে KKR’এর নাম শুনলে নাক সিটকন সৌরভ গাঙ্গুলী !!
গুরুদায়িত্ব তুলে নিচ্ছেন ইরফান পাঠান

ইরফান পাঠান ভারতের হয়ে বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি শুধু একজন দক্ষ অলরাউন্ডার ছিলেন না তিনি বারোদা ও জম্মু কাশ্মীরের একাধিক খেলোয়াড়কে উন্নতিতে সাহায্য করেছেন। জম্মু কাশ্মীর দলের পেসার যেমন – উমরান মালিক, আকিব নবী, আব্দুল সমাদের মতন তরুণ তারকাদের সঙ্গে কাজ করেছেন। সব মিলিয়ে বলা যায়, যদি ইরফান পাঠান কেকেআরের মেন্টরের দায়িত্ব নেন, তাহলে এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। কোচিংয়ে সেভাবে অভিজ্ঞতা ইরফানের না থাকলেও খেলার প্রতি জ্ঞান বেশ ভালো। কমেন্ট্রি বক্সে অনেক সময়েই তাঁর ম্যাচ সচেতনতা দেখতে পাওয়া যায়। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা দেয়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে ইরফানকে মেন্টরের দায়িত্ব দিলে আইপিএল ২০২৬ (IPL 2026) মঞ্চে ট্রফি জিততে পারে কেকেআর।