টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে পাকিস্তানের নাটক অব্যাহত রয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তারা ভারতের বিপক্ষে খেলবে না বলে প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি পিসিবি (PCB) দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে খবর সামনে এসেছে। অন্যদিকে আইসিসিও এই বিষয়ে বিবৃতি দিয়ে রীতিমতো মহসিন নকভিদের (Mohsin Naqvi) সতর্ক করেছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন আয়োজকরা। এই বিষয়ে এবার পাকিস্তানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইরফান পাঠান (Irfan Pathan)। তিনি বাবর আজমদের (Babar Azam) আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য দাবি জানালেন।
Read Also: ভারতকে বয়কটে PCB’এর ক্ষতি ৪ হাজার কোটিরও বেশি, নিজেদের দোষে ভিখারি হচ্ছে পাকিস্তান !!
ম্যাচ বয়কট পাকিস্তানের-

পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান করছে। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ব্লু ব্রিগেডরা পাক বাহিনীদের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচ সালমান আলী আগারা (Salman Ali Agha) বয়কট করবে বলে কার্যত সিদ্ধান্ত নিয়েছে। ভারত এবং পাকিস্তান যখন কোনো টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয় তখন ক্রিকেট ভক্তদের উন্মাদনা অনেকটাই বেশি থাকে।
ফলে এই ম্যাচ জিততে গেলে আইসিসিকে (ICC) বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুদিন আগে এই ধরনের নাটক অনেকেই মেনে নিতে পারছেন না। এর আগে বাংলাদেশ বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীদের ভারতে পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। ফলে পাকিস্তানকে নিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।
নিষিদ্ধ করা হোক পাকিস্তানকে-

অনেকে মনে করছেন ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে যে আর্থিক ক্ষতি হবে তা পিসিবি’কে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। তবে আইসিসি স্পষ্ট করেছে যে এই ম্যাচ অনুষ্ঠিত না হলে তা আন্তর্জাতিক ক্রিকেট স্বার্থের ক্ষেত্রে আঘাত করবে। ফলে পাকিস্তানের এইরকম সিদ্ধান্তে তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছেন অনেকে। এই বিষয়ে সমর্থন করে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)।
তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, “এই দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত। কারণ এরা ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নয় কিন্তু সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়ে চলেছে। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট না খেললে ভারতের কিছুই যায় আসবে না।” উল্লেখ্য শেষবার গত বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে ভারত এবং পাকিস্তানকে (India vs Pakistan Match) একে অপরের মুখোমুখি হতে দেখা গিয়েছিল।