আর মাত্র কয়েক দিনের অপেক্ষায় শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। দশ দল নিয়ে শুরু হতে চলা এই লীগের প্রথম ম্যাচটি এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লীগ। এই স্টেডিয়ামে খেলা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছিল, মূলত ২০২৫ সালে আইপিএল জয়ের পর জয় উদযাপন করতে গিয়ে চিন্নাস্বামীতে প্রাণ হারিয়েছিলেন কয়েকজন। যে কারণে চিন্নাস্বামীতে খেলা নিয়ে সংকট তৈরি হয়েছিল। তবুও কর্ণাটক সরকার এবারের আইপিএলে আরসিবিকে চিন্নাস্বামীতে খেলার অনুমতি দিয়েছে। তবে, কলকাতার ইডেন গার্ডেন্স নিয়ে এখনও সমালোচনা বন্ধ হয়নি।
ইডেনে তৈরি হলো পিচ বিতর্ক

এক সূত্র দাবি জানিয়েছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নাকি ম্যাচ করানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। আসলে, গত বছর ইডেন গার্ডেন্সে পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জির মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল পিচ নিয়ে। কেকেআর অধিনায়ক রাহানে ধীর গতির স্পিন পিচ চেয়েছিলেন তবে সুজন মুখার্জি তাকে সেই পিচ উপহার দেননি। সুজন সেই সময় জানিয়েছিলেন বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী তিনি পিচ বানিয়েছেন। তবে রাহানে তাঁর কথা মানতে নারাজ ছিল।
Read More: মুস্তাফিজুরের পরিবর্ত পেল KKR, ব্লেসিং মুজারাবানিকে নিয়ে চমক দিল নাইট বাহিনী !!
রাহানের সাথেই নয়, কয়েকদিন আগে টিম ইন্ডিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ চলাকালীন প্রথম ম্যাচটি ইডেনে খেলা হয়েছিল। সেই ম্যাচেও পিচ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনেক ভক্তের মতে টিম ইন্ডিয়া নাকি তাদের মনের মতন পিচ পায়নি ইডেনে। তবে গম্ভীর সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, “আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন।” তবে অনেকের দাবি বিতর্ক এড়াতেই নাকি গম্ভীর সুজনের প্রশংসা করেছিলেন।
বন্ধ হতে পারে IPL ম্যাচ

এই পরিস্থিতিতে সুজনের পাশাপাশি এবার সৌরভ গাঙ্গুলিও পিচ পর্যবেক্ষণ দায়িত্বে থাকবেন। আসলে, সৌরভ বর্তমান সিএবির প্রেসিডেন্ট, পিচ কেমন হবে সেটি দেখভাল করার দায়িত্ব সৌরভের হাতেও থাকবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর দিকে ইডেনে ধীর গতির পিচ দেখা গিয়েছিল তবে ভারত বনাম উইন্ডিজ ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল ম্যাচে বেশ রান দেখা গিয়েছিল ইডেনের মাঠে। এটাই ধারণা করা হচ্ছে যে আসন্ন আইপিএলের মঞ্চেও ব্যাটিং উইকেট প্রদান করবে ইডেন গার্ডেন্স। পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোটের কারণে আইপিএল সূচি নিয়ে যেমন সংশয় রয়েছে তেমন ইডেনে খেলা নিয়েও প্রত্যচিহ্ন তৈরি হয়েছে।