টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সফলতা ভারতীয় ক্রিকেট ভক্তদের উন্মাদনাকে আরও বৃদ্ধি করেছে। সেই আবেগকে সঙ্গে নিয়ে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2026) যাত্রা। গত বছর টুর্নামেন্টে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে। তবে অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)’এর মতো ফ্রাঞ্চাইজি প্রভাব ফেলতেই পারিনি। অন্যদিকে আসন্ন এই টুর্নামেন্টের জন্য প্রথম পর্বের সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। কিন্তু যুদ্ধের আবহে এই টুর্নামেন্ট আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
Read More: ঘোষণা হলো IPL 2026’এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !!
শুরু হয়েছে আইপিএলের প্রস্তুতি-

আসন্ন আইপিএলের মরসুমের জন্য অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। ফ্ল্যাঞ্চাইজিগুলি বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। মিনি নিলামের মাধ্যমে ইতিমধ্যেই একাধিক ক্রিকেটারকে ঘরে তুলেছে তারা। নতুন করে একাদশ সাজাচ্ছে কলকাতা, চেন্নাই, রাজস্থান। এই বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসামে বিধানসভা ভোটে রয়েছে। ফলে ভারতের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের সূচি তৈরি করার ক্ষেত্রে বিসিসিআই সমস্যার মুখে পড়েছিল।
সমস্ত সমস্যা কাটিয়ে প্রথম পর্বের একটি সূচি তৈরি করতে কর্মকর্তারা সক্ষম হয়েছে। আসন্ন আইপিএল শুরু হবে ২৮ মার্চ থেকে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (RCB vs SRH) বিপক্ষে মাঠে নামবে। বিরাট কোহলি (Virat Kohli) আবার আরসিবির (RCB) জার্সি পরে মঞ্চ মাতাতে প্রস্তুত। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Kolkata Knight Riders vs Mumbai Indians) মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।
বন্ধ হয়ে যেতে পারে IPL-

প্রাথমিক আইপিএলের জন্য সূচি প্রকাশিত হলেও এই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে বলে খবর সামনে এসেছে। বর্তমানে ইরান, আমেরিকা এবং ইসরাইলের যুদ্ধ বিভিন্ন ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল যুদ্ধের কারণে আটকে যায়। এয়াস্পেস বন্ধ থাকার কারণে তারা নিজেদের দেশে ফিরে যেতে পারছিলেন না। শেষে আইসিসি (ICC) উদ্যোগ নিয়ে দলের সদস্যদের বাড়ি ফিরিয়েছে।
এই কারণে যুদ্ধ যদি আরও তীব্র হয় তাহলে বিমান চলাচল মধ্যপ্রাচ্যে সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের ক্রিকেটাররা দুবাই হয়ে ভারতে আসেন। এই দেশগুলির অসংখ্য তারকা ক্রিকেটার আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন। ফলে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের ভারতে আসার সম্ভাবনা খুবই কম। একাধিক বিদেশি তারকা না এলে বিসিসিআই (BCCI) আইপিএল স্থগিত করে দিতে পারে বলে খবর সামনে এসেছে।