কুপার কনোলির লড়াকু ব্যাটিং, পাঞ্জাব কিংসের দাপটে হার মানল গুজরাট টাইটান্স !! 1

IPL 2026: ঘরের মাঠে পাঞ্জাব কিংস শক্তিশালী প্রতিপক্ষ গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামে। হাইভোল্টেজ ম্যাচে লড়াকু জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস (PBKS)। আজকের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাটের শুরুটা মন মতন হয়নি। শুরুতেই ১১ বলে ১৩ রান বানিয়ে আউট হয়ে যান সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) এবং জস বাটলারের মধ্যে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।

ক্যাপ্টেন শুভমান দলের হয়ে সর্বাধিক ৩৯ রানের ইনিংস খেলেন, তাছাড়া ৩৩ বলে ৩৮ রান বানিয়েছিলেন জস বাটলার (Jos Buttler)। মধ্যভাগে কিছুটা লড়াই করেন গ্লেন ফিলিপস ও ওয়াশিংটন সুন্দর, তবে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানেই থামে গুজরাট। বল হাতে দারুণ ছাপ ফেলেন যুজবেন্দ্র চাহাল ও বিজয়কুমার বৈশাখ। শেষদিকে কিছুটা খরুচে হলেও উইকেট নিতে ব্যর্থ হন আর্শদীপ সিং। বৈশাখ ৩টি ও চাহাল ২টি উইকেট নিয়ে গুজরাতকে ব্যাকফুটে ঠেলে দেন।

Read More: IPL 2026’এর ম্যাচের সময় স্টেডিয়ামে থেকে চুরি কয়েকশো ফোন, চোখ কপালে উঠেছে পুলিশের !!

কুপার কনোলির লড়াকু ব্যাটিংয়ে জয় পাঞ্জাবের

Ipl 2026
Cooper Connolly | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে, শুরুতেই ৮ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় প্রিয়ান্স আর্যকে। পাওয়ার প্লেতে ৫৫ রান বানিয়ে ফেলে পাঞ্জাব কিংস। প্রভসিমরান ২৪ বলে ৩৭ রান বানিয়ে আউট হয়ে যান। যদিও, মধ্য ওভারগুলিতে উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। শ্রেয়স (১৮), নেহাল ওয়াধেরা (৩), শশাঙ্ক সিং (৪), মার্কস স্টয়নিস (০) রানে উইকেট হারিয়ে ফেলে। এক সময়ে পাঞ্জাব ৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে। দলের হয়ে লড়াকু ব্যাটিং চালিয়ে যান তরুণ কুপার কনোলি।

শেষ পর্যন্ত দলকে জিতিয়েই দম নেন তারকা এই খেলোয়াড়। ব্যাট হাতে, ৪৪ বলে ৭৭ রান বানান কুপার  কনোলির। শেষের দিকে মার্কো জেনিসেন ৯ এবং জেভিয়ার বারলেটের ১১ রানের ইনিংসে ৫ বল বাঁকি থাকতেই ৩ উইকেট হাতে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস। গুজরাটের পক্ষ থেকে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ১টি করব উইকেট তুলে নেন রাবাডা, অশোক শর্মা, রশিদ খান এবং ওয়াসিংটন সুন্দর।

Read Also: IPL 2026’এর মাঝেই নির্জনে সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *