IPL 2026: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর শুরু হওয়া আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শনিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতো চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দুই দল ২০১৬ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল যেখানে আরসিবিকে হারিয়ে প্রথম শিরোপা জয় করেছিল সানরাইজার্স। অন্যদিকে, গত মৌসুমে প্রথম বারের জন্য আইপিএল ট্রফি জয় করেছিল আরসিবি। বর্তমান চ্যাম্পিয়নরা ইতিবাচকভাবে তাদের অভিযান শুরু করতে চাইবে, কিন্তু তারকা পেসার জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) অনুপস্থিতি একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে তাদের জন্য।
হ্যাজেলউড ভারতে আসলেও আপাতত আইপিএলের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না তাঁর। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্সও (Pat Cummins) চোটের কারণে অনুপস্থিত থাকবেন। তাঁর বদলে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে ঈশান কিষানকে (Ishan Kishan)। আরসিবি ২০২৫ সালে শিরোপাজয়ী দলের মূল স্কোয়াডটি ধরে রেখেছে এবং এর সাথে ৭ কোটি টাকায় ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলার জ্যাকব ডাফিকে দলে যুক্ত করেছে।
Read More: চোটে ডুবে দল, জানুন এই বছর KKR’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!
RCB vs SRH, IPL 2026, PITCH & WEATHER UPDATE

আজকের প্রথম ম্যাচটি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। হাই ভোল্টেজ এই লড়াইয়ে প্রচুর রান দেখতে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে, তাই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করতে পারে কোন দলের বোলাররা সঠিক জায়গায় বোলিং করে ব্যাটসম্যানদের আটকে রাখতে পারেন। সামঞ্জস্যপূর্ণ বাউন্স সহ সমতল পৃষ্ঠ, ছোট সীমানা স্কোর বাড়িয়ে দেয়। পেসাররা শুরুতে কিছুটা সুইং পেতে পারে, কিন্তু সেই সুযোগ খুব অল্প সময়ের জন্য থাকে, শুরুর দিকে উইকেট না পেলে দলের জন্য বড় চিন্তার বিষয় হয়ে উঠতে পারে বিপক্ষ দলের স্কোর। এখানে স্পিনারদের মূল কাজ হলো উইকেট নেওয়ার চেয়ে বল নিয়ন্ত্রণে রাখার। যদিও স্পিন আক্রমণের জন্য খুব একটা সহজ হবে না এখানে। গত মৌসুমে ঘরের মাটিতে আরসিবি দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।
আজকের ম্যাচে, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, যা একটি উদ্বোধনী ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুর গরম (~৩৪°সে), ম্যাচের সময় তাপমাত্রা কমে ২০-এর মাঝামাঝি চলে আসে। রাত বাড়ার সাথে সাথে আর্দ্রতা সামান্য বাড়বে। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা থাকায় পরে বোলিং করা কঠিন হবে। কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে, চিন্নাস্বামী পিচে শিশির পড়লে তাড়া করা দলগুলো ভালো খেলে। যদিও টস জিতে অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার চিন্তা করবে।
দুই দলের সম্ভব্য একাদশ (ইমপ্যাক্ট প্লেয়ার সহ)
RCB: ফিল সল্ট, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাটিদার (C), জিতেশ শর্মা (WK), ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, সুয়শ শর্মা, দেবদত্ত পাডিকাল/রাশিখ দার।
SRH: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশান (C), হেনরিখ ক্লাসেন (WK), অনিকেত ভার্মা, লিয়াম লিভিংস্টোন, নীতীশ কুমার রেড্ডি, হর্ষাল প্যাটেল, হর্ষ দুবে, ব্রাইডন কার্স এবং জয়দেব উনাদকাট।
চোটের আপডেট
চোটের কারণে আজকের ম্যাচে উপলব্ধ নেই বেশ কিছু তারকা। আরসিবির পক্ষ থেকে আজকের ম্যাচে উপলব্ধ নেই – জস হ্যাজেলউড এবং সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষ থেকে আজকের ম্যাচে দেখা যাবে না প্যাট কামিন্সকে।