IPL 2026: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উত্তেজনা ফের চরমে, আর বুধবারের লখনউ বনাম দিল্লি ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ঋষভ পন্থকে (Rishabh Pant) কেন্দ্র করেই যেন এই লড়াইয়ের মূল গল্প গড়ে উঠছে। লখনউ সুপার জায়ান্টসের ভরসার কেন্দ্রবিন্দু তিনি, পাশাপাশি কেএল রাহুলের ক্ষেত্রেও ম্যাচটি আভিজাত্যের। এই দলের হয়ে প্রথম তিন মৌসুম খেলেছেন রাহুল। দুই দলের দুই সুপারস্টার প্লেয়ার তাদের পুরানো দলের মুখোমুখি হবে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বলছে, প্রথম সাক্ষাতের পর থেকে দিল্লি এগিয়ে রয়েছে ৪-৩ ব্যবধানে। ফলে এই ম্যাচে লখনউয়ের সামনে যেমন প্রতিশোধের সুযোগ, তেমনই দিল্লির লক্ষ্য থাকবে আধিপত্য বজায় রাখা। গত মরসুমে প্রত্যাশা পূরণ করতে না পারা পন্থের জন্য এটি বড় মঞ্চ – নিজেকে নতুনভাবে প্রমাণ করার।
গতবার চোট-আঘাতে জর্জরিত ছিল লখনউ সুপার জায়ান্টস শিবির। কিন্তু এবারে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মজম্মদ শামি (Mohammed Shami) এবং এনরিক নোকিয়া (Anrich Nortje), সঙ্গে রয়েছেন গতিময় বোলার মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। ফলে লখনউয়ের পেস আক্রমণ এখন যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে দিল্লির ব্যাটিংয়ে ভরসা যোগাবে কেএল রাহুল (KL Rahul), নীতিশ রানারা (Nitish Rana)। যদিও মিচেল স্টার্কের (Mitchell Starc) অনুপস্থিতিতে লুঙ্গি এনগিডির নেতৃত্বে তাদের পেস আক্রমণ যথেষ্ট কার্যকর। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন যেকোনও সময়।
Read More; “গাঁ*জা খেয়ে দল বানিয়েছে….”, পাঞ্জাবের বিরুদ্ধে হারতেই ট্রোলের শিকার গিলের গুজরাট, ভক্তরা নিলেন একহাত !!
IPL 2026, LSG vs DC MATCH 05 PITCH & WEATHER REPORT

লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে আজকের এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এই স্টেডিয়ামটি সাধারণত বোলারদের সহায়ক উইকেট হিসেবে পরিচিত। এখানে বড় রান তোলা সহজ নয়, ফলে স্পিনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধীরগতির পিচে ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে হবে। বেশ কয়েকটি ম্যাচে অবশ্য বড় রান বানাতে দেখা গিয়েছে দলকে। শেষবার আরসিবির বিরুদ্ধে এই মাঠে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ। আশা করা হচ্ছে এই পিচে তুলনামূলক রান দেখতে পাওয়া যাবে।
আবহাওয়ার দিক থেকে তেমন কোনও বাধা নেই আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সকালের দিকে সর্বাধিক ৩৭° সেলসিয়াস তাপমাত্রা লক্ষ করা যাবে যা কমতে কমতে ২৩° সেলসিয়াসে নেমে আসবে। বাতাসে মাত্র ১৯% আপেক্ষিক আদ্রতা দেখতে পাওয়া যাবে এবং ১৪ কিমি/ঘন্টা বেগে বাতাস বইবে। বৃষ্টির সম্ভবনা রয়েছে ১০%। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবে ভক্তরা।
দুই দলের সম্ভাব্য একাদশ:
লখনউ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, মোহাম্মদ শামি, মায়াঙ্ক যাদব, এনরিক নোকিয়া।
দিল্লি ক্যাপিটালস: কেএল রাহুল (উইকেটরক্ষক), পৃথ্বী শ, পাথুম নিসাঙ্কা, ডেভিড মিলার, নীতীশ রানা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), বিপ্রজ নিগম, আউকিব নবি দার, লুঙ্গি এনগিডি, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব।