IPL 2026 CSK vs PBKS TOSS REPORT: টস জিতলো পাঞ্জাব, ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষে CSK দলে এন্ট্রি ১৪ কোটির তরুণের !! 1

IPL 2026: আইপিএল ২০২৬-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। আজ চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। মরশুমের শুরুটা ভুলে যেতে চাইবে চেন্নাই সুপার কিংস। রাজস্থানের কাছে লজ্জাজনক পরাজয় পেয়েছিল সুপার কিংস। প্রথমে ব্যাটিং করতে এসে চেন্নাই খুব কম রানে অলআউট হয়ে যায়। তবে ঘরের মাঠে ফিরেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে তারা। অন্যদিকে পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে লড়াকু একটি জয় ছিনিয়ে নিয়েছিল।এখনও পর্যন্ত ৩২টি ম্যাচে মুখোমুখি হয়ে দু’দলই জিতেছে ১৬টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী পাঞ্জাব কিংস শেষ ৭ ম্যাচে ৬টি জিতেছে। একদিকে চেন্নাই চাইবে পাঞ্জাব চাইবে এই ধারাবাহিকতা বজায় রেখে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করতে।

Read More: SRH’এর বিরুদ্ধে হারের দায়ী ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, কিন্তু মানতে নারাজ KKR অধিনায়ক !!

IPL 2026 CSK vs PBKS পিচ রিপোর্ট

IPL 2026, ind vs zim
MA-Chidambaram-Stadium | Image: Getty Images

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে দুই ধরণের মাটিতে খেলা হয়। আজ মূলত লাল মাটিতে খেলা হবে। আজকের ম্যাচে বেশ রান দেখা যাবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুরুর দিকে বোলাররা ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারেন তবে খেলা যত গড়াবে ততই ব্যাটসম্যানদের জন্য সুযোগ থাকবে এখানে যদিও একসময় চেন্নাই সম্পূর্ণ স্পিন সহয়ক ছিল। এখানে ২০০-এর বেশি স্কোর বিরল ঘটনাই বলা চলে। তবে প্রথমে ব্যাটিং করে দল এই রান বানিয়ে দিলে তাদের জয় প্রায় নিশ্চিত। পরিসংখ্যান বলছে, এখানে আগে ব্যাট করা দল প্রায় ৫৬ শতাংশ ম্যাচ জিতেছে।

দুই দলের একাদশ

পাঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): প্রভসিমরান সিং (WK), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (C), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

পাঞ্জাব কিংস ইমপ্যাক্ট সাবস: সূর্য্যশ সেডগে, প্রিয়ংশ আর্য, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হেমন্ত ব্রার

চেন্নাই সুপার কিংস (প্লেয়িং ইলেভেন): সঞ্জু স্যামসন (WK), রুতুরাজ গায়কওয়াড় (C), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, ম্যাট হেনরি, খলিল আহমেদ।

চেন্নাই সুপার কিংস ইমপ্যাক্ট সাবস: জেমি ওভারটন, রাহুল চাহার, ম্যাথিউ শর্ট, রামকৃষ্ণ ঘোষ, গুরজাপনীত সিং।

টসের পর কাপ্টেনদের মন্তব্য

রুতুরাজ গায়কোয়াড – আমার কাছে উইকেটটা একটু শুকনো মনে হচ্ছে। খুব একটা বদলাবে বলে মনে হয় না, বেশিরভাগ সময় একই রকম থাকবে। এখন তো এপ্রিলের শুরু, তাই দ্বিতীয় ইনিংসে শিশিরও খুব একটা ফ্যাক্টর হবে না বলে মনে করি। সেই কারণে, স্কোরবোর্ডে যদি ভালো রান তোলা যায়, তাহলে এই উইকেটে সেটা ডিফেন্ড করা সম্ভব। ব্যাটিং বিভাগে আমরা গতদিন ঠিকভাবে ভালো প্রদর্শন করতে পারেনি। এমন দিন যেতেই পারে, আমরা সেগুলো নিয়ে বেশি ভাবছি না।দলে একটা পরিবর্তন রয়েছে – ম্যাট শর্টের জায়গায় প্রশান্ত বীর এসেছে।

শ্রেয়াস আইয়ার – ওদের মাঠে এটা প্রথম ম্যাচ, তাই আমি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছি। উইকেটটা ফ্রেশ লাগছে, তাই শুরুতে পিচ কেমন থাকবে সেটা বুঝতে হবে। গতদিনের ম্যাচটি সহজ (জয়) ছিল না। আমার হাত ঠিক আছে। আমি সবসময় নিজের চিন্তাধারাকে ইতিবাচক রাখতে চাই। কারণ, নেতিবাচক কিছু ভাবলে সেটা শরীরেও প্রভাব ফেলে। তাই আমি শান্ত থেকে নিজের খেলায় ফোকাস করতে চাই। সিএসকে দারুণ একটা দল, ওরা বছরের পর বছর ধরে ভালো খেলছে। আমাদের দলও শক্তিশালী, সেটা কাজে লাগিয়ে আমরা আজকে মাঠে নামতে চাই। ব্যাটিংয়ের ক্ষেত্রে, আমি সবসময় চাপে পড়ে রক্ষণাত্মক হতে চাই না।

Read Also: “ক্ষমা চাইছি..”, বাবার জন্য এবার ধোনি এবং কপিল দেবের কাছে মাথা নত করলেন যুবরাজ সিং ‌!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *