IPL 2024: সম্মুখসমরে চেন্নাই ও রাজস্থান (CSK vs RR)। টুর্নামেন্টের শুরু থেকে অসামান্য ধারাবাহিকতা দেখিয়ে এসেছিলো রাজস্থান রয়্যালস (RR)। প্রথম নয় ম্যাচের মধ্যে তারা জিতেছিলো আটটিতে। কিন্তু গত দুই ম্যাচে আচমকাই ছন্দপতন হয়েছে সঞ্জু স্যামসনদের। টানা দুই হারের ফলে ১৬ পয়েন্টেই আটকে রয়েছে তারা। প্লে-অফে পা রাখা নিয়ে বিশেষ ভাবনা না থাকলেও রবিবার দুপুরে চেন্নাইকে (CSK) হারাতে পারলে প্রথম দুইয়ে শেষ করার ব্যপারে নিঃসন্দেহ হবে রাজস্থান। ‘পাখির চোখ’ এখন সেটাই। পক্ষান্তরে শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে বেশ বেকায়দায় চেন্নাই সুপার কিংস। আপাতত আইপিএল (IPL) টেবিলের চার নম্বরে কোনোক্রমে টিকে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দিল্লী ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মত দল। জিতে তাদের থেকে খানিক দূরত্ব তৈরি করাই লক্ষ্য ধোনিদের।
চেন্নাই সুপার কিংসের(CSK) হয়ে ওপেন করতে পারেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। গত ম্যাচে শূন্য করেছিলেন ঋতুরাজ। ঘরের মাঠে রানে ফিরতে চাইবেন তিনি। এরপর তিন নম্বরে থাকছেন রচিন রবীন্দ্র। চারে নামানো হতে পারে শিবম দুবেকে। পাঁচে দেখা যাবে আরও এক কিউই তারকা ড্যারিল মিচেলকে। গত ম্যুয়াচ অর্ধশতক করেছিলেন, চাইবেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে। এরপর খেলতে পারেন মঈন আলি (Moeen Ali)। ইংল্যান্ড অলরাউন্ডারও রান পেয়েছিলেন আগের খেলায়। রবীন্দ্র জাদেজা অথবা মহেন্দ্র সিং ধোনি খেলতে পারেন আটে। রাজস্থানের বিরুদ্ধে চেন্নাইয়ের পেস বিভাগে তুষার দেশাপাণ্ডের সাথে খেলতে পারেন শার্দুল ঠাকুর। স্পিন বিভাগ সামলাবেন মিচেল স্যান্টনার।
রাজস্থানের হয়ে ইনিংসের শুরুটা করবেন জস বাটলার (Jos Buttler) ও যশস্বী জয়সওয়াল। গোটা মরসুমে লাগাতার ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাদের ফর্ম। চাইবেন চিপকের মাঠে জ্বলে উঠতে। এরপর তিনে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। তাঁর থেকে আরও একটা বড় রানের ইনিংসের সন্ধানে দল। চারে থাকছেন রিয়ান পরাগ (Riyan Parag)। ছন্দে রয়েছেন তিনিও। পাঁচে শিমরণ হেটমায়ার ও ছয়ে খেলতে পারেন রোভম্যান পাওয়েল। চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে ফেরার সম্ভাবনা ধ্রুব জুড়েলেরও। দিল্লীর বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের চেনা উইকেটেও সাফল্য চাইবেন রবিচন্দ্রণ অশ্বিন। স্পিন বিভাগে থাকছেন যুজবেন্দ্র চাহাল। ট্রেন্ট বোল্টের সাথে পেস বিভাগে যুক্ত হতে পারেন আবেশ খান ও সন্দীপ শর্মা।
Read More: IPL 2024: “এটা অত্যন্ত লজ্জার বিষয়…” কে এল রাহুলের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি, তীব্র কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কাকে !!
IPL ম্যাচের সময়সূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ৬১
তারিখ- ১১/০৫/২০২৪
ভেন্যু- এম চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Chennai Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

এম চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (CSK vs RR)। চেন্নাইয়ের বাইশ গজে সাধারণত বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। পিচের মন্থর চরিত্রের জন্য বড় শট খেলতে প্রায়শই সমস্যায় পড়তে হয় ব্যাটারদের। এখানে গতির তারতম্য সাফল্য এনে দিতে পারে বোলারদের। একইসাথে স্পিনারদেরও প্রায়শই কার্যকর হতে দেখা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এখনও অবধি আইপিএলের ৮২টি ম্যাচ আয়োজন করেছে এম চিদাম্বরম স্টেডিয়াম। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৩৩টি। বাকি ৪৯টি ম্যাচে রান তাড়া করে এসেছে জয়। রবিবার টসজয়ী দল প্রথমে বোলিং করতে পারে।
রবিবার চেন্নাই শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। যা নিঃসন্দেহে সমস্যায় ফেলবে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন চেন্নাই শহরে বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা। রবিবার দুপুরের চেন্নাই বনাম রাজস্থান (CSK vs RR) ম্যাচ ঘিরে খানিক আশঙ্কার বাতাবরণও রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ।
দুই দলের সম্ভাব্য একাদশ-

চেন্নাই সুপার কিংস (CSK)-
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রচিন রবীন্দ্র ✈, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মঈন আলি ✈, শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার ✈, তুষার দেশপাণ্ডে।
বিকল্প- সাইক রশিদ, মহেশ তীক্ষণা ✈, সিমরণজিৎ সিং, নিশান্ত সিন্ধু, সমীর রিজভি।
রাজস্থান রয়্যালস (RR)-
যশস্বী জয়সওয়াল, জস বাটলার ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার ✈, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
বিকল্প- আবেশ খান, টম কোহলার ক্যাডমোর ✈, তনুষ কোটিয়ান, আবিদ মুস্তাক, নভদীপ সাইনি।
*✈-বিদেশী ক্রিকেটার।
CSK vs RR, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- ঋতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ, ড্যারিল মিচেল, যশস্বী জয়সওয়াল
অলরাউন্ডার- শিবম দুবে, রবীন্দ্র জাদেজা
উইকেটরক্ষক- সঞ্জু স্যামস
বোলার- তুষার দেশপাণ্ডে, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন
অধিনায়ক- সঞ্জু স্যামসন
সহ-অধিনায়ক- রিয়ান পরাগ
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: IPL 2024: “এবারই আমার শেষ…” রোহিতের মুম্বই ত্যাগ নিশ্চিত, হিটম্যানের গোপন কথোপকথন ফাঁস সোশ্যাল মিডিয়ায় !!