"PSL থেকে হিন্দুদের বাদ দাও..", ইনজামাম উল হকের বিস্ফোরক মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় !! 1

আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে থেকেই টর্চায় রয়েছে এই জনপ্রিয় টুর্নামেন্ট। বিশ্বের অসংখ্য জনপ্রিয় তারকা ভারতের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতি বছর অংশগ্রহণ করে থাকেন। সম্প্রতি ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani) পিএস‌এল (PSL 2026) ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগদান করে চর্চায় উঠে এসেছিলেন। এছাড়াও একাধিক তারকা পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের বদলে আইপিএলে খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন। যা নিয়ে ক্ষুব্ধ পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি‌ও‌ (Mohsin Naqvi)।‌ এর মধ্যেই পিএস‌এল থেকে হিন্দু সম্প্রদায়ের ক্রিকেটারদের বাদ দেওয়ার জন্য আবেদন করলেন ইনজামাম উল হক (Injamam ul haq)।

Read More: IPL’এর আগেই মালিকানা বদল RCB’র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !!

PSL ঘিরে চাপে নকভি-

Psl
Pakistan Super League (PSL) | Image: Getty Images

ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে আইপিএলে পাক ক্রিকেটারদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ড পিএস‌এলের মাধ্যমে টক্কর দেওয়ার চেষ্টা করে। এই বছর ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে। কিন্তু তার আগে বিপাকে পড়েছেন বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। প্রথমত তাদের দেশ বর্তমানে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চলছে তুমুল বোমাবর্ষণ। অন্যদিকে ইরান, ইসরাইল এবং আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় পাকিস্তানের জ্বালানি সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এই কারণে অসংখ্য বিদেশি তারকা পিএস‌এল না খেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েই নকভি টুর্নামেন্ট আয়োজন করবেন বলে স্পষ্ট জানিয়ে দি নৌয়েছেন।

মন্তব্য ঘিরে বিতর্ক-

Psl
Pakistan Super League | Image: Getty Images

এই বছর পিএস‌এল জ্বালানি সংকটের মধ্যে দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন মহসিন নকভি। এছাড়াও গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যে পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর মধ্যেই এবার ইনজামাম উল হকের বিতর্কিত মন্তব্য সামনে উঠে এসেছে। প্রাক্তন পাক অধিনায়ক এক আলোচনায় বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত পিএসএল থেকে হিন্দু ক্রিকেটারদের বাদ দেওয়া। আমরা চাই না নিম্ন শ্রেণীর মানুষদের হাতে টাকা যাক।” উল্লেখ্য এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Dnish Kaneriya) হিন্দু হ‌ওয়ার কারণে তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন বলে জানিয়েছিলেন।

Read Also: IPL খেলার জন্য PSL ছাড়লেন দাশুন শানাকা, আবারও মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেটের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *