IND vs PAK: ভারত ও পাকিস্তনের মধ্যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটি আজ শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় দল এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ চর্চা শুরু হয়েছে সংবাদ মাধ্যমে। আসলে পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বেশ সমালোচা শুরু হয়েছে, আর এই পরিস্থিতিতে পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান আগা সংবাদ মাধ্যমে বলেন উসমান তারিকের বোলিং নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তিনি বলেছেন, “আইসিসি দু’বার পরীক্ষা করেছে এবং পরিষ্কার করে দিয়েছে (উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে)। এত আলোচনা কেন হচ্ছে আমি জানি না। যাই হোক, এসব বিষয় উসমানকে খুব একটা বিচলিত করে না। এসবে ও এখন অভ্যস্ত।”
অভিষেকের বিরুদ্ধে খেলতে চান পাক অধিনায়ক

অন্যদিকে আগা ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে নিয়েও বড় মন্তব্য করেছেন। অভিষেক শারীরিক অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে উপস্থিত ছিলেন না। গত ম্যাচে সূর্যকুমার টসের সময় মন্তব্য করে বলেছিলেন অভিষেক হয়তো এক দুই ম্যাচ বিশ্রামে থাকতে পারেন। তবে আগা তাঁর সাক্ষাৎকারে বলেন অভিষেক দ্রুত সেরে উঠবেন এবং পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) খেলতে পারবেন। কারণ পাকিস্তান সব সময় সেরা দলের বিপক্ষেই খেলতে চায়। তিনি বলেন, “আমি সত্যি আশা করছি অভিষেক কাল খেলবে, ও ভালো খেলোয়াড়, আমরা সবসময় ভালো খেলোয়াড় ও ভালো দলের বিরুদ্ধে খেলতে পছন্দ করি। আশা করি ও সেরে উঠুক আর আমাদের বিরুদ্ধে খেলুক।”
Read More: IND vs PAK: বাদ তিলক-জসপ্রীত-রিঙ্কু, পাকিস্তানের বিপক্ষে চমকে দেওয়া ভারতীয় একাদশ সাজাচ্ছেন গৌতম গম্ভীর !!
সুস্থ হয়ে দলে ফিরতে চলেছেন ওয়াসিংটন সুন্দর

সালমানের বয়ানের পর সূর্যকুমার যাদব জবাব দিয়ে বলেন, “যখন পাকিস্তান চায় অভিষেকের বিরুদ্ধে খেলতে তাহলে তাই হোক, ওকে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে দলে নেওয়া হবে।” সূর্যের বয়ানের পর এটা স্পষ্ট যে ভারতীয় দল অভিষেক শর্মাকে তাদের একাদশে শামিল করবে। পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষান ও অভিষেক শর্মাকে ওপেনিং করতে দেখা যাবে। তিনে তিলক ভার্মা ও চারে সূর্যকুমার যাদবকে দেখতে পাওয়া যাবে। লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। তবে এই ম্যাচে রিঙ্কু সিং- এর বদলে ওয়াসিংটন সুন্দরকে দেখতে পাওয়া যাবে। দলের ভারসাম্য রক্ষাতে রয়েছেন অক্ষর প্যাটেল। তাছাড়া দলের পেস আক্রমন সামলাবেন জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং। স্পিন আক্রমনের দায়িত্ব সামলাবেন বরুন চক্রবর্তী।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত সম্ভাব্য একাদশ
ঈশান কিষান (WK), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী।