ভারতীয় দল আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে। রবিবার নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সেরার শিরোপা গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের মাথায় ওঠা সময়ের অপেক্ষা বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তবে পিছিয়ে নেই নিউজিল্যান্ডও। তারা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa vs New Zealand Match) বিপক্ষে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে ভারতীয় একাদশে এখনও একাধিক সমস্যা রয়ে গেছে। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। বোলিং বিভাগও কিছু ক্ষেত্রে সেমিফাইনালে হতাশ করেছে। সবকিছু মাথায় রেখে ফাইনালের জন্য একাদশ সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: TOP 3: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া, এই ৩ কারণ দিচ্ছে প্রমান !!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

ভারত বনাম নিউজিল্যান্ড
ম্যাচ: ফাইনাল
তারিখ: ০৮/০৩/২০২৬
ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs NZ ম্যাচের পিচ রিপোর্ট-

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ফাইনাল গুরুত্বপূর্ণ ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই মাঠে ভারতীয় দলের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। ম্যাচের প্রথম দিকে পেস আক্রমণ পিচ থেকে সাহায্য পেয়েছিল। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে মার্কো জ্যানসেনের (Marco Janson) মতো পেসার ৪ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। তবে মাঝের ওভারগুলিতে স্পিনারও পিচ থেকে বিশেষ সুবিধা পাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। দ্বিতীয় ইনিংসে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এখনও পর্যন্ত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোট ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৫ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৫ টি ম্যাচে জয়লাভ করেছে। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ১৭৫।
IND vs NZ হেড টু হেড-
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৩০ বার ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১৮ টি ম্যাচে এবং ১১ টি ম্যাচে কিউই বাহিনী জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
ভারতের শক্তিশালী দিক-

সুপার ৮’এর শেষ ম্যাচ ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন। তার ব্যাট থেকে ১২ টি চার এবং ৪ টি ছক্কা আসে। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তার ব্যাটিং দাপট অব্যাহত ছিল। এই ম্যাচে ব্যাট থেকে আসে ৪২ বলে ৮৯ রান। ফলে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই তারকা ব্যাটম্যান জ্বলে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় বল হাতে প্রভাব ফেলেন জসপ্রীত বুমরাহ। তিনি ১৮ তম ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন। এছাড়াও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে বোলিং আক্রমণে বিশ্বকাপের ফাইনালে এই দুই তারকা নেতৃত্ব দিতে পারেন।
IND’এর সম্ভাব্য একাদশ-
ওপেনার: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার)
টপ অর্ডার: সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা রিঙ্কু সিং,
মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল
বোলার: আদর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ