ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সেমিফাইনালে পৌঁছানোর জন্য প্রতিটি ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছে। ইতিমধ্যে সুপার আটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর চাপের মুখে পড়েছে ব্লু ব্রিগেডরা (India vs South Africa Match)। এই ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারের দৈন্যদশা প্রকাশ্যে এসেছে। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ছাড়া ব্যাট হাতে আর কোনো তারকা প্রভাব ফেলতে পারেননি। বৃহস্পতিবার জিম্বাবুয়েকে (India vs Zimbabwe Match) হারাতে না পারলে শেষ চারের দৌড় থেকে ছিটকে যাবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ফলে সিকান্দার রাজাদের (Sikandar Raza) বিপক্ষে একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read Also: রান রেট চিন্তার বিষয় নয়, এই সমীকরণে সহজেই সেমিফাইনালে পৌঁছাবে ভারতীয় দল !!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

ভারত বনাম জিম্বাবুয়ে
ম্যাচ নং: ৪৮
তারিখ: ২৬/০২/২০২৬
ভেন্যু: এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs ZIM ম্যাচের পিচ রিপোর্ট-

এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ থেকে স্পিনাররা বিশেষ সুবিধা পেয়ে থাকে। তবে সাম্প্রতিক সময় এই পিচে বল ব্যাটে ভালোবাসা আসছে। পিচে ভালো গতির সঙ্গে বাউন্সও লক্ষ্য করা যাচ্ছে। ম্যাচের প্রথম দিকে পেসাররা উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে পারে। তবে সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিচ কিছুটা ধীর গতির হয়ে যায়। তখন স্পিনারা প্রভাব বিস্তার করতে পারে। এখনও পর্যন্ত চেন্নাইয়ের এই স্টেডিয়ামে মোট ১৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৯ টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ৬ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় লাভ করেছে। এই মাঠের ২০ ওভারের ক্রিকেটে প্রথম ইনিংসের গড় রান ১৬৭।
IND vs ZIM হেড টু হেড-
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ১৩ টি ম্যাচে ভারত এবং জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১০ টি ম্যাচে এবং ৩ টি ম্যাচ সিকান্দার রাজারা জয়লাভ করেছে।
ভারতের শক্তিশালী দিক-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় টপ অর্ডার একেবারেই ছন্দে ছিল না। অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সকলেই ব্যর্থ হন। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শিবম দুবে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তিনি একাই ৩৭ বলে ৪২ রানে ইনিংস খেলেন। এর আগে নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষে ৬৬ রান তুলে নিয়ে ভরসা দেন। ফলে এই তারকা জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাট হাতে শক্তিশালী লড়াই করতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)
IND’এর সম্ভাব্য একাদশ-
ওপেনার: সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার),
টপ অর্ডার: সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা
মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল
বোলার: কুলদীপ যাদব, আদর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ