ভারতীয় দল সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল। নেট রান রেটের ওপরেও অনেক বড়ো প্রভাব পড়ে। তারা শেষ ম্যাচে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies Match) হারাতে পারলেই মিলবে সেমিফাইনালের প্রবেশের চাবি। ফলে একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা চিন্তা করছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে একাদশ সাজিয়েছিলেন তাতে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছে দল।
Read More: ইডেনে মহারণের আগে দুশ্চিন্তা! বৃষ্টি হলে শেষ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান !!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচ নং: ৫২
তারিখ: ০১/০৩/২০২৬
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs WI ম্যাচের পিচ রিপোর্ট-

ইডেন গার্ডেন্স সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং’এর স্বর্গরাজ্য হিসাবে পরিচিতি লাভ করেছে। তবে এই পিচ থেকে বোলারও বিশেষ সুবিধা পাচ্ছেন। শেষ ম্যাচে এই মাঠে ইতালির বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬৫ রান সংগ্রহ করতে পেরেছিল। পিচ থেকে সঠিক বাউন্স নিয়ে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো পেসাররা প্রথম দিকে চাপ সৃষ্টি করতে পারেন। অন্যদিকে ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঝের ওভারগুলিতে স্পিনারদের দাপটও লক্ষ্য করা যাবে বলে খবর সামনে এসেছে। এখনও পর্যন্ত এই মাঠে ১৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৯ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ১০টি ম্যাচে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান ১৬৫।
IND vs WI হেড টু হেড-
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৩০ টি ম্যাচে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১৯ টি ম্যাচে এবং ১০ টি ম্যাচ ক্যারিয়ানরা জয়লাভ করেছে। ১ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
ভারতের শক্তিশালী দিক-

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় ব্যাটিং অর্ডারে অভিষেক শর্মা (Abhishek Sharma) আবারও জ্বলে উঠেছিলেন। তিনি ৩০ বলে ৫৫ রান করেন। এছাড়াও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তিলক বর্মা (Tilak Varma) ব্যাট হাতে প্রভাব ফেলেছিলেন। ২৩ বলে হাফ সেঞ্চুরি হাঁকান হার্দিক। ফলে তারা ইডেন গার্ডেন্সও ব্যাট হাতে দলের হয়ে ভরসা দিতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই তারকা পেসার ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে বোলিং আক্রমণের মুখ হতে পারেন তিনি।
Read Also: “চোখ বন্ধ করে ব্যাট চালায়…” জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের পর বেফাঁস মন্তব্য মোহম্মদ ইউসুফের !!
IND’এর সম্ভাব্য একাদশ-
ওপেনার: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা
টপ অর্ডার: ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা
মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে
বোলার: মহম্মদ সিরাজ, আদর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ