বাদ অভিষেক-তিলক, সুপার ৮'এ দঃ আফ্রিকার বিপক্ষে ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল প্রথম থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাকিস্তানের (India vs Pakistan Match) মতো দলকে দাঁড়াতেই দেয়নি । তবে একাদশে বেশ কিছু সমস্যা এখনও গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে।

ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মারা (Tilak Varma) মতো তারকা ব্যাটসম্যান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচে স্পিন আক্রমণকে কীভাবে কাজে লাগাবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে সুপার ৮’এ একাদশে একাধিক পরিবর্তন ঘটাতে চলেছেন প্রধান কোচ।

Read More: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

বাদ অভিষেক-তিলক, সুপার ৮'এ দঃ আফ্রিকার বিপক্ষে ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !! 2
IND vs SA | Image: Getty Images

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ম্যাচ নং: ৪৩

তারিখ: ২২/০২/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs SA ম্যাচের পিচ রিপোর্ট-

বাদ অভিষেক-তিলক, সুপার ৮'এ দঃ আফ্রিকার বিপক্ষে ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !! 3
Narendra Modi Stadium | Image: Getty Images

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মূলত ব্যাটিং বান্ধব পিচ দেখতে পাওয়া যায়। বল ব্যাটে সুন্দরভাবে আসে। এই কারণে প্রথম ইনিংসে বড়ো ইনিংস গড়ার সুযোগ থেকে। পেস আক্রমণ প্রথমদিকে এই মাঠ থেকে সুযোগ পেয়ে চাপ সৃষ্টি করতে পারে। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ ম্যাচে স্পিনারদের দাপট বেশি লক্ষ্য করা গেছে। নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচে পিচ থেকে সাহায্য নিয়ে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এখনও পর্যন্ত এই মাঠে ১৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৯ টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ৫ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। এই মাঠে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসের গড় রান ১৭০।

IND vs SA হেড টু হেড-

এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৩১ টি ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১৮ টি ম্যাচে এবং ১২ টি ম্যাচ প্রোটিয়ারা জয়লাভ করেছে। ১ টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

ভারতের শক্তিশালী দিক-

ঈশান কিষান
Ishan Kishan | Image: Getty Images

প্রাথমিক গ্রুপ পর্বে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন এই তারকা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তার ব্যাট থেকে ৪ ম্যাচে এসেছে ১৭৬ রান‌। ফলে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি জ্বলে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে বরুণ চক্রবর্তী বল হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এই তারকা স্পিনার ৪ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় অনেকটাই এগিয়ে আছেন। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেকোনো সময় তিনি ম্যাচের রং পাল্টে দিতে পারেন।

IND’এর সম্ভাব্য একাদশ-

ওপেনার: সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার),

টপ অর্ডার: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে,

মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল

বোলার: কুলদীপ যাদব, আদর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ

Read Also: “মেয়েদের পণ্য বানাচ্ছে..”, চাহালের সঙ্গে বিতর্কিত মিম নিয়ে বিস্ফোরক শেফালি বগ্গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *