IND vs PAK: বাদ তিলক-জসপ্রীত-রিঙ্কু, পাকিস্তানের বিপক্ষে চমকে দেওয়া ভারতীয় একাদশ সাজাচ্ছেন গৌতম গম্ভীর !! 1

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময় একাধিক কারণে অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। এর প্রভাব এসে পড়েছে ক্রিকেট মাঠেও। বাংলাদেশকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) থেকে বাদ দেওয়ার পর পিসিবি (PCB) চরম সিদ্ধান্ত নেয়। ভারতের সাথে ম্যাচ খেলবে না বলে জানিয়ে দেয় পাকিস্তান সরকার। তবে শেষ পর্যন্ত জটিলতা কেটেছে।

আইসিসির সঙ্গে বৈঠকের পর ভারতের বিপক্ষে খেলবে বলে মহসিন নকভি স্পট করেছেন। রবিবার এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে দলে একাধিক চোট সমস্যা এবং অসুস্থতার খবর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) রীতিমতো চাপের মুখে রেখেছে। ফলে সালমান আলী আগাদের (Salman Ali Agha) বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে।

Read More: ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

Asia cup 2025, অভিষেক শর্মা
IND vs PAK | Image: Getty Images

ভারত বনাম পাকিস্তান

ম্যাচ নং: ২৭

তারিখ: ১৫/০২/২০২৬

ভেন্যু: আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs PAK ম্যাচের পিচ রিপোর্ট-

Asia Cup 2025, পাকিস্তান
IND vs PAK | Image: Getty Images

প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ মূলত স্লো এবং টার্নিং প্রকৃতির। ফলে এই মাঠ থেকে রান সংগ্রহ করতে ব্যাটসম্যানদের রীতিমতো চাপের মুখে পড়তে হয়। স্পিনারদের জন্য এই স্টেডিয়াম রীতিমতো স্বর্গরাজ্য বলা চলে। পেসাররাও প্রথম দিকে উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে পারে। এখনও পর্যন্ত প্রেমাদাসা স্টেডিয়ামে মোট ৫৮ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ২৩ টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ৩৪ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। এই মাঠে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসের গড় রান ১৬০-১৬৫।

IND vs PAK হেড টু হেড-

এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৬ টি ম্যাচে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১৩ টি ম্যাচে এবং ৩ টি পাক বাহিনী জয়লাভ করেছে।

ভারতের শক্তিশালী দিক-

গম্ভীর
Hardik Pandya | Image: Getty Images

চলতি বিশ্বকাপে শেষ ম্যাচে নামইবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে মাঠে নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচে ব্যাট এবং বোলিং দুই বিভাগেই প্রভাব ফেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি ব্যাট হাতে ২৮ বলে ৫২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে বল হাতে এই তারকা ২ টি উইকেট তুলে নেন। অন্যদিকে ব্যাট হাতে নামিবিয়ার বিপক্ষে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ‌ও (Ishan Kishan) মাত্র ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। তিনি শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠতে পারেন‌। শেষ ম্যাচে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৩ টি উইকেট তুলে নিয়ে দৃষ্টান্ত তৈরি করেন। এই তারকাদের দিকেও বিশেষ নজর থাকবে।

IND’এর সম্ভাব্য একাদশ-

ওপেনার: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা

টপ অর্ডার: ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক)

মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল

বোলার: কুলদীপ যাদব, আদর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী

Read Also: বাদ বুমরাহ-স্যামসন, এন্ট্রি নিলেন অভিষেক-সিরাজ, প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *