চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ট্রফি জয়ের অন্যতম দাবীদার ভারতীয় দল। তারা শক্তিশালী স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে ধারাবাহিকতা বজায় রেখেছে ব্লু ব্রিগেডরা (India vs USA)। রবিবার হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ মহারণের জন্যেও গৌতম গম্ভীর (Gautam Gambhir) পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এই ম্যাচের আগে বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তার আগে অভিষেক শর্মার (Abhishek Sharma) অসুস্থতার খবর সামনে এসেছে। জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah) প্রথম ম্যাচে মাঠে নামেননি। ফলে দ্বিতীয় ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন দেখা যাবে বলে খবর সামনে এসেছে।
Read More: মাথায় হাত টিম ইন্ডিয়ার, অসুস্থতা নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিষেক শর্মা !!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

ভারত বনাম নামিবিয়া
ম্যাচ নং: ১৮
তারিখ: ১২/০২/২০২৬
ভেন্যু: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs NAM ম্যাচের পিচ রিপোর্ট-

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল। ব্লু ব্রিগেডরা এক সময় ৪৬ রানে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। এই রকম সময়ে এসে হাল ধরেন সূর্যকুমার যাদব। তিনি ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। ফলে ব্লু ব্রিগেডরা ২৯ রানে জয় ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার দিল্লির মাটিতে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষেও দুরন্ত জয় ছিনিয়ে নেবে ভারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দিল্লির মাটিতে নামিবিয়া পরাজিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করেছে। তাদের বিপক্ষে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নেদারল্যান্ডস।
IND vs NAM হেড টু হেড-
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এবং নামিবিয়া ১ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৯ উইকেটে জয় তুলে নিয়েছিল।
ভারতের শক্তিশালী দিক-

নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। সূর্যকুমার যাদব এই সিরিজে ৫ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছাপ ফেলেছেন। ফলে নামিবিয়ার বিপক্ষে জ্বলে উঠতে পারেন এই তারকা। অন্যদিকে হর্ষিত রানা (Harshit Rana) চোট পাওয়ায় তার বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি প্রথম ম্যাচেই ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেছিলেন। এই তারকা পেসারের দিকেও বিশেষ নজর থাকবে।
IND’এর সম্ভাব্য একাদশ-

ওপেনার: সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার)
টপ অর্ডার: তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক)
মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল
বোলার: জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী