বাদ তিলক-অক্ষর, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী ভারতীয় একাদশে একাধিক চমক !! 1

বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল সুপার ৮’এর শেষ রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে ছিটকে যেত ব্লু ব্রিগেডরা। তবে শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে দল। সেমিফাইনালেও জয়ের দাপট বজায় রাখতে মরিয়া গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে বৃহস্পতিবার ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগে গম্ভীর বর্তমানে শেষ মুহূর্তের কৌশল সাজাচ্ছেন। ব্যাটিং বিপর্যয় এখনও সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) চিন্তার মধ্যে রেখেছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে বলে এবার খবর সামনে এল।

Read More: টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় দায়িত্ব পেলেন জাহির খান, ঘোষণা করে চমকে দিল BCCI !!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি:

Ind vs wi
Team India | Image: Getty Images

ভারত বনাম ইংল্যান্ড

ম্যাচ: সেমিফাইনাল ২

তারিখ: ০৫/০৩/২০২৬

ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs ENG ম্যাচের পিচ রিপোর্ট-

Ipl 2025, ind vs ENG
Wankhede Stadium | Image: Getty Images

ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাধারণত লাল মাটির পিচ লক্ষ্য করা যায়। এই পিচ থেকে ব্যাটসম্যানরা বিশেষভাবে সুবিধা পেয়ে থাকেন। বল ব্যাটে সুন্দরভাবে আসে। এই মাঠের বাউন্ডারি তুলনামূলক ছোট হওয়ায় বড়ো ইনিংস দেখতে পাওয়া যায়। ম্যাচের প্রথম দিকে পেসাররা কিছুটা সুইং পেতে পারেন যার সাহায্যে উইকেট নিয়ে চাপ বাড়াতে পারেন তারা। স্পিনাররা খুব একটা সুবিধা না পেলেও মাঝের ওভারগুলিতে রানের গতি কমিয়ে দিতে পারেন। এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে মোট ১৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।‌ তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৭ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৬ ম্যাচে জয়লাভ করেছে। এই স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান ১৭৫।

IND vs ENG হেড টু হেড-

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ২৯ বার ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১৭ টি ম্যাচে এবং ১২ টি ম্যাচে ইংলিশ বাহিনী জয়লাভ করেছে।

ভারতের শক্তিশালী দিক-

Ind vs wi, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করে ভারতীয় দলকে চাপ মুখে ফেলে দিয়েছিল। তারা ১৯৫ রান সংগ্রহ করে নেয়। এইরকম পরিস্থিতিতে রান তাড়া করতে নেমে ভারতীয় দল চাপের মধ্যে পড়ে গিয়েছিল। সেই সময় হাল ধরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন‌। তার ব্যাট থেকে ১২ টি চার এবং ৪ টি ছক্কা আসে। ফলে সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে দায়িত্বপূর্ণ ব্যাটিং করবেন এই তারকা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে ক্যারিয়ানদের বিপক্ষে বল হাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। ফলে তার দিকেও বিশেষ নজর থাকবে।

IND’এর সম্ভাব্য একাদশ-

ওপেনার: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা

টপ অর্ডার: ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং

মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে

বোলার: আদর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

Read Also: “ভালো না লাগলে ওই দেশে চলে যাও..”, নাম না করে রোহিতের স্ত্রীকে কটাক্ষ করলেন চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *